রাজশাহী পুঠিয়া ১৪৬ বোতল ফেন্সিডিলসহ এক জনকে গ্রেফতার র্যাব-৫

র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
জানা যায় ২৮ ডিসেম্বর বিকেল ৪টা ৩০মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ১নং বানেশ্বর ইউপির দিঘলকান্দি গ্রামস্থ দিঘলকান্দি পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন পাঁকা রাস্তার উপর ০১ জন মাদক ব্যবসায়ী অবৈধ মা470;কদ্রব্যসহ অবস্থান করছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল দিঘলকান্দি পশ্চিম পাড়া জামে মসজিদ সংলগ্ন পাঁকা রাস্তার উপর র্যাবের একটি টিম অভিযান পরিচালনা করেন। এ সময় ১৪৬ বোতল ফেনসিডিলসহ মোঃ লালচাঁন আলী (২৫), নামের একজনকে গ্রেফতার করে র্যাব-৫ গ্রেফতারকৃত আসামি মোঃ লালচাঁন আলী নাটোর জেলার নাটোর সদর থানার। ইছলাবাড়ী,গ্রামের মোঃ রায়হান আলী ছেলে।
গ্রেফতারকৃত আসামীর সাথে থাকা একটি কার্টুন মধ্যে লুকানো অবস্থায় ১৪৬ বোতল ফেনসিডিল সহ তাকে গ্রেফতার করে র্যাব-৫,
এই ঘটনায় রাজশাহী জেলার পুঠিয়া থানায় একটি মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানায় র্যাব-৫,

Comments
No comments
Add a comment: