রাজশাহী গোদাগাড়ীতে আট কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে থেকে আট কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। হিরোইন গুলো বাজারের ব্যাগে মধ্যে বালু স্তুপের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ছিল। গোদাগাড়ী উপজেলার পৌর এলাকার মাদারপুর মহর্ল্লা একটি খামার বাড়িতে থেকে হিরোইন গুলো উদ্ধার করা হয়ছে। এই হেরোইনের আনুমানিক বাজার মূল্যের ৮ কোটি ৪০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৮ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে পুলিশ সুপার সাইফুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ীর মাদারপুর ডিমভাঙ্গা মহল্লায় অভিযান পরিচালনা করা হয়। এ হেরোইন গুলো উদ্ধার করা হয়েছে। ওই খামারবাড়ির মালিক ও তার কেয়ারটেকার পালিয়ে গেছে।
তিনি বলেন, খামারবাড়ির মালিক ফরিদুল ইসলাম (২৭) নামের এক ব্যক্তির। তিনি ভারত থেকে এই হেরোইন নিয়ে আসেন। দেশের বিভিন্ন স্থানে পাচারের জন্য বাজারের ব্যাগে বালুর স্তুপের মধ্যে মজুদ রেখেছিল। এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ওই খামার বাড়িতে অভিযান চালানোর সময় বাড়ির মালিক ফরিদুল ও কেয়ারটেকার সোহেল রানা দেওয়াল টপকিয়ে পালিয়ে যায়। তাদের ধাওয়া দিলে আটক করা সম্ভব হয়নি। তাদের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, ফরিদুল ও সোহেল চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা হয়েছে। জামিনে বের হয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে যাচ্ছে। তারা দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতো।
তিনি আরও বলেন, দুই মাদক কারবারির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments
No comments
Add a comment: