রাজশাহী গোদাগাড়ীতে দুই কেজি হিরোইনসহ আটক -১

রাজশাহীর গোদাগাড়ীতে ২ কেজি হেরোইনসহ মোঃ আব্দুল হালিম ওরফে ডালিম (২৫) নামের, এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে রাজশাহী র্যাব-৫।
গত কাল শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৪ টা ৩০ মিনিটের দিকে গোদাগাড়ী থানাধীন দিয়াড়মানিকচক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল হালিম ওরফে ডালিম, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন দিয়াড়মানিকচক গ্রামের মোঃ সুরত আলীর ছেলে।
র্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড়মানিকচক গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল হালিম ওরফে ডালিম এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রির উদ্দেশ্যে, মজুদ রাখা আছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৪ টা ৩০মিনিটের সময় সেখানে অভিযান চালায়, র্যাবের একটি অভিযানি দল। এসময় মোঃ হালিম ওরফে ডালিমের বসতবাড়ী দোচালা টিনের বসত ঘরের পূর্ব পার্শ্ব সংলগ্ন পাট খড়ির মাচাং এর মধ্যে পাট খড়ির স্তূপের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা দুই কেজি হেরোইনসহ তাকে গ্রেফতার করে র্যাব-৫
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলা প্রস্তুতি চলছে বলে জানায় র্যাব-৫

Comments
No comments
Add a comment: