রাজশাহীর ০২ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-৫,

তারি ধারাবাহিকতায় ১৬ ফেব্রুয়ারি ২ টা ৩০ মিনিটে রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ভেলাবাড়ী নামক এলাকায় অপারেশন পরিচালনা করে -০২ কেজি গাজ একটি মোবাইল ও নগদ-৩,০০০/-টাকাসহ মোঃ দুলাল হোসেন (৩৬), নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-৫,জানা যায় গ্রেফতারকৃত আসামি রাজশাহী মহানগরী এয়ারপোর্ট থানাধীন ভোলাবাড়ি এলাকার মৃত জালাল হোসেনের ছেলে
র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ভোলাবাড়ী সাকিনাস্থ জনৈক মোঃ মাসুদ (২৮), পিতা-মাহাবুবুর রহমান, সাং-ভোলাবাড়ী, থানা-এয়ারপোর্ট, রাজশাহী মহাননগর এর বসতবাড়ীর উত্তর-পশ্চিম পার্শ্বে জনৈক মোঃ তোজাম্মেল পুলিশ এর আমবাগানের ভিতরে ০১ জন লোক অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি জানামাত্রই র্যাবের গোয়েন্দা দল
উক্ত ঘটনাস্থল আমবাগানের ভিতরে পৌঁছালে ০১ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাবের টিম তাকে ঘটনাস্থলেই তার হাতে থাকা একটি কালো রংয়ের পলিথিন ব্যাগসহ আটক করে। পরবর্তীতে পলিথিন ব্যাগের ভিতর হতে উক্ত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।
৩। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন জায়গায় বিক্রয় করিয়া আসছে এবং সে অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করেছিল।
উপরোক্ত ঘটনায় রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানায় মামলা রুজু করা রয়েছে।

Comments
No comments
Add a comment: