রাজশাহীর দুর্গাপুরে ডিবির হাতে মোটরসাইকেল ও ২০ গ্রাম হিরোইন সহ আটক (০২)

জানা যায় মঙ্গলবার (২৮শে নভেম্বর) রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার আলিপুর গ্রাম থেকে, রাজশাহী গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানে সকাল আনুমানিক ৮ ঘটিকার সময়।
আলিপুর গ্রামের মৃত আমজাদ আলীর মেয়ে মোছাঃ আলেয়া বেগম (৩৪) এবং তার স্বামী মোঃ মুকুল ইসলামকে, আলিপুর পান আড়ৎ সংলগ্ন চায়ের দোকান সামনে থেকে ২০ (বিশ) গ্রাম হিরোইন সহ আটক করা হয়।
রাজশাহী জেলা গোয়েন্দা শাখা ডিবির একটি বিশেষ অভিযানে ও গোপন সংবাদের ভিত্তিতে। ডিবির পুলিশ পরিদর্শক ( ওসি) মোঃ আতিকুর রহমান আতিক সরকারের নেতৃত্বে। এবং পুলিশের উপ- পরিদর্শক এস আই (নিঃ) দাউদ উজ জামান আকাশের দিকনির্দেশনায়,সঙ্গে ফোর্সসহ, ডিবির একটি অভিযানে দল। দূর্গাপুর থানা এলাকায় একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ সময় দুর্গাপুর আলিপুর বাজার পান আরৎ সংলগ্ন এক চা স্টলের সামনে থেকে, ২০(বিশ) গ্রাম হেরোইন সহ মোছাঃ আলেয়া বেগম (৩৪) ও মুকুল ইসলাম নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
এ সময় এস,আই(নি:) দাউদ উজ জামান আকাশ বলেন, ফোর্সসহ ডিবি জ্যাকেট পরিহিত অবস্থায় সরকারী হায়েস মাইক্রোবাস যোগে দূর্গাপুর থানা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান ডিউটি পরিচালনা কালে দূর্গাপুর থানাধীন আলীপুর বাজার মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, দুর্গাপুর থানাধীন আলীপুর গ্রামস্থ আলেয়া বেগম (৩৪), পিতা-মৃত আমজাদ এর চায়ের স্টলের সামনে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন নিজেদের দখলে রেখে ক্রেতার নিকট বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। উক্ত সংবাদের বিষয়টি • পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আতিকুর রেজা সরকার মাধ্যমে তাৎক্ষনিক ভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বেতার যন্ত্রের দ্বারা অবহিত করে প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উল্লেখিত ঘটনাস্থলে পৌছাইলে সোর্সের দেয়া তথ্যের সাথে মিল থাকা দুইজন মাদক ব্যবসায়ীকে
উল্লেখিত ঘটনাস্থলে মাদকদ্রব্য হিরোইন বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে অবস্থান করেন। এ সময় জেলা গোয়েন্দা শাখা ডিবির পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত ঘটনাস্থল হতে মোটরসাইকেল ফেলে রেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে পুলিশের উপ-পরিদর্শক এস,আই(নি:) মোঃ দাউদ উজ জামান (আকশ) সঙ্গীয় ফোর্স এর সহায়তায় দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেন। ঘটনাস্থলেই উপস্থিত সাক্ষীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সামনে ঘটনাস্থলে আসামী মোছাঃ আলেয়া বেগম (৩৪) এর শালীনতার প্রতি দৃষ্টি রেখে নারী পুলিশ দ্বারা দেহ তল্লাশী করে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় বাদামী বর্ণের গুড়া পদার্থ অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে ।
গ্রেফতারকৃত আসামিরা মাদকদ্রব্য হিরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণীর ৮(খ)/২৬/৪১ ধারায় শান্তি যোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে দূর্গাপুর থানায় একটি মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
এসময় তাদের নিকট হতে
১) একটি সাদা স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় বাদামী বর্ণের গুড়া পদার্থ অবৈধ মাদকদ্রব্য ২০ (বিশ) গ্রাম হেরোইন, যার মূল্য অনুমান ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা।
২) মাদকদ্রব্য হেরোইন পরিবহন কাজে ব্যবহৃত একটি নীল-কালো রংয়ের রেজিস্ট্রেশন বিহীন TVS Metro Plus 110cc মোটরসাইকেল।


Comments
No comments
Add a comment: