রাজশাহীতে র্যাবের অভিযানে বিদেশী পিস্তল সহ আটক ১

জানা যায়, বিক্রির জন্য জঙ্গলের ভেতর লুকিয়ে রাখা, বিদেশি পিস্তল,ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি সহ, এক অস্ত্র কারবারিকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেগুলো উদ্ধার করেছে র্যাব-৫।
এ ঘটনায় রায়হাতুল সালমান রাজ (২০) নামে একজনকে আটক করা হয়েছে। এবং র্যাবের উপস্থিতি টের পেয়ে চারজন পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামি রাজের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাট কানপাড়া গ্রামের আব্দুস ছালামের ছেলে।

গত মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি অভিযানি দল গত সোমবার (২৭ নভেম্বর) বিকেলে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার খড়খড়ি এলাকা মেসার্স এনবি ফিলিং ø8;্টেশনের পাশে অবস্থানরত রাজ নামের এক জনকে আটক করেন। এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে জঙ্গলের ভেতর লুকিয়ে রাখা বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এবং এর সঙ্গে জড়িত, আরো চারজন পালিয়ে যায়। তারা হলো, মাইনুল ইসলাম (৩২), মো. জনি (৩৬), আইয়ুব আলী (৫০) ও রফিকুল ইসলাম (৫৫)
আটকের পর রাজ র্যাবকে জানান, পলাতকদের সহযোগিতায় তিনি রাজশাহীতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন থেকে অস্ত্রের ব্যবসা করে আসছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির রাজ এবং পলাতক চারজন সহ মোট পাঁচজনার নামে থানায় একটি অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।


Comments
No comments
Add a comment: