রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, চার বাসে আগুন

অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫


রাজধানীর আট স্থানে ককটেল বিস্ফোরণ ও চার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় হতাহতের খবর না পাওয়া গেলেও আতঙ্ক দেখা যায় অনেকের মাঝে।

সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, অন্তত আট স্থানে ককটেল বিস্ফোরণ ও তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে সকালে মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারের খাদ্যপণ্যের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে ককটেল ছোড়া হয়। এ ছাড়া সকালে ধানমন্ডির দুটি স্থান ও মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়।

এরপর সন্ধ্যায় মৌচাক, শেরেবাংলা নগর, মিরপুর-১০ ও খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া বাসে আগুন দেওয়া হয় বাড্ডা, শাহজাদপুর, ধানমন্ডি ও যাত্রাবাড়ী এলাকায়।

আগামী বৃহস্পতিবার আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যেই আজ এসব ঘটনা ঘটল।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বিশেষ কোনো দিন টার্গেট করে এসব অপতৎপরতা চালানো হচ্ছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে হচ্ছে। কারণ এর আগেও বিভিন্ন সময়ে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।

তিনি জানান, সকাল ৭টার দিকে মোহাম্মদপুর এলাকায় প্রবর্তনার সামনের সড়কে ও সীমানা প্রাচীরের ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে, প্রায় একই সময়ে ধানমন্ডি ২৭ নম্বরের মাইডাস সেন্টারের সামনে এবং ৯/এ নম্বর সড়কে ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি করে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

Advertisement

ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা বলেন, দুই ঘটনাতেই মোটরসাইকেলে আসা দুজন করে ব্যক্তি ককটেল ছোড়েন। এতে কিছুটা আতঙ্ক ছড়ালেও কেউ আহত হননি। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে আজ ভোর পৌনে ৪টার দিকে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়।

মিরপুর থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, সিসি ক্যামেরা দেখে দুজনকে শনাক্ত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। সে সঙ্গে থানা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে মিরপুর ১০ নম্বরের শাহ আলী মার্কেটের সামনে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানতে পারেনি পুলিশ। এ ছাড়া সন্ধ্যা ৬টায় মৌচাক ক্রসিংয়ের সামনে মগবাজার মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল ছোড়া হয়। আর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের ওপর ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এসব ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে বেতার ভবনের সামনের সড়কে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

চার বাসে আগুন : সোমবার সকালে আধা ঘণ্টার ব্যবধানে বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এরপর মধ্যরাত ১টার দিকে যাত্রাবাড়ীতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় রাইদা পরিবহনের একটি বাস। এতে কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিস সদরদপ্তর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শাহজাহান জানান, শাহজাদপুর এলাকায় সকাল পৌনে ৬টার দিকে যাত্রীবাহী ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। আর সকাল সোয়া ৬টার দিকে বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আগুন দেওয়া হয় আকাশ পরিবহনের একটি বাসে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন