রমজানে মুসল্লিদের স্বাগত জানাতে প্রস্তুত পবিত্র কাবা শরিফ

আধুনিক প্রযুক্তির সহায়তায় রোবটের মাধ্যমে জমজমের পানি বিতরণ, মক্কা চত্ত্বরের বিভিন্ন স্থানের দিক নির্দেশনাসহ সেবা প্রদানের জন্য বিপুল সংখ্যক কর্মী ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে মক্কা ও মদিনায়।এছাড়া পবিত্র এই দুই নগরীতে সার্বক্ষণিক পরিস্কার-পরিচ্ছনতার পাশাপাশি ইবাদত পালনে উপস্থিত মুসল্লিদের জন্য শীতল পরিবেশ নিশ্চিত করছে কর্তৃপক্ষ।
পর্যাপ্ত সেবা নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক পরিস্কার-পরিচ্ছনতা নিশ্চিতে পরিকল্পনা নেয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন মক্কার মেয়রের মুখপাত্র। এই সময়ে মুসল্লিদের সেবা দেয়ার পাশাপাশি মক্কা ও মদিনায় খাবারের রেস্তোরাঁ এবং দোকানগুলো মনিটরিং এবং খাদ্যের গুণগত মান নিশ্চিত করার জন্যও কাজ করছে স্থানীয় কর্তৃপক্ষ।
মক্কায় আগত মুসল্লিদের নিরাপদ পরিবহনে ও দুর্ঘটনা এড়াতেও রয়েছে তাদের কঠোর নজরদারি।এদিকে, হজযাত্রীদের থাকার জন্য আবাসিক ভবনের অনুমতি দিচ্ছে সৌদি আরব। এরইমধ্যে মক্কায় হজযাত্রীদর জন্য ১ হাজার ৮৬০ ভবনকে অনুমতি দেয়া হয়েছে।
সৌদি গভর্নমেন্ট প্যানেল জানিয়েছে, অনুমোদিত ভবনে ১২ লাখ হজযাত্রী থাকতে পারবেন।এর আগে, জুনে অনুষ্ঠিতব্য হজের আগে দীর্ঘদিন ধরে প্রচলিত একটি নিয়ম বাতিল করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী কোনো দেশের নাগরিকদের জন্য মক্কার আশপাশে থাকার স্থান নির্ধারণ করা হবে না।
দেশটির হজমন্ত্রী তৌফিক আল রাবিয়াহ এ তথ্য জানিয়েছেন। উল্লেখ্য, চলতি বছরের হজযাত্রীদের জন্য ভিসা প্রদান শুক্রবার (১ মার্চ) থেকে শুরু হয়েছে, যা আগামী ২০ শাওয়াল পর্যন্ত (২৯ এপ্রিল) চলবে। চলতি বছরের ৯ মে থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজে যাবেন মুসল্লিরা।

Comments
No comments
Add a comment: