রংপুর থেকে বিশ্বমঞ্চ ৫ বছর বয়সেই আন্তর্জাতিক স্বীকৃতিতে কুররাত আব্দুল কাহহার

ফাহিম হক , কাজী টিভি
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫


মাত্র ৫ বছর ৪ মাস বয়সেই যে শিশু বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম তুলে ধরছে, সে নিঃসন্দেহে এক বিস্ময়।

আমরা কথা বলছি কুররাত আব্দুল কাহহার-কে নিয়ে—বাংলাদেশের এক ব্যতিক্রমী মেধাবী শিশু, যার সাফল্যে আজ গর্বিত দেশবাসী। ১২ আগস্ট ২০২০ সালে রংপুরে জন্ম নেওয়া কাহহার বর্তমানে ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় অবস্থিত টেসল এ্যালিমেন্টারি স্কুলে ইংলিশ মিডিয়ামের দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়ন করে তৃতীয় শ্রেণীতে।

সাধারণত যেখানে ৭–৮ বছর বয়সে শিশুরা এই শ্রেণিতে পড়ে, সেখানে মাত্র ৫ বছর ৪ মাস বয়সেই দ্বিতীয় শ্রেণির পাঠ্যক্রম সফলভাবে আয়ত্ত করছে কাহহার। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো—এই অল্প বয়সেই সে শুধু সাধারণ বিষয় নয়, বরং রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, অ্যাকাউন্টিং ও গণিতের মতো জটিল বিষয়গুলোতেও দক্ষতা অর্জন করেছে। ২০২৫ সালে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে কুররাত অর্জন করেছে একের পর এক সাফল্য। চলতি বছর সে পেয়েছে— বিজ্ঞান স্টার অ্যাওয়ার্ড জুনিয়র ট্যালেন্ট অ্যাওয়ার্ড একাডেমিক এক্সিলেন্সে BD Child Talent Best Child Award আন্তর্জাতিক পর্যায়ে তার সবচেয়ে বড় অর্জন এসেছে গুগল মেটার অনলাইন প্রতিযোগিতা থেকে।

Advertisement


সেখানে— Google Silver League-এ ওয়ার্ল্ড টপ টেনে ৮ম স্থান, Google Gold League-এ ওয়ার্ল্ড টপ টেনে ৪র্থ স্থান, Google Diamond League-এও ওয়ার্ল্ড টপ টেনে ৪র্থ স্থান অর্জন করে কাহহার। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো—এই ওয়ার্ল্ড টপ টেন তালিকায় বাংলাদেশের শিশুদের অবস্থান, যা দেশের জন্য এক বিরল গৌরব।

গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে কাহহারের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট, ক্রেস্ট ও মেডেল। একই অনুষ্ঠানে তাকে প্রদান করা হয় Best All Rounder Kids/2025 Award। এই সম্মাননা প্রদান করেন TESL Bangladesh ও TESL Elementary School-এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইয়াসির।

কুররাত আব্দুল কাহহার নিঃসন্দেহে বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনার এক উজ্জ্বল প্রতীক। তার বাবা মোঃ মমিনুল ইসলাম এবং মা মোছা: কল্পনা আক্তার অভিভাবক হিসেবে দেশবাসীর কাছে কাহহারের জন্য দোয়া কামনা করেছেন—যাতে সে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ আরও উজ্জ্বল করতে পারে। বাংলাদেশ তাকিয়ে আছে এই বিস্ময় বালকের স্বপ্নযাত্রার দিকে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন