যে কারণে চীনা নিরাপত্তা ক্যামেরায় নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২


যুক্তরাজ্যের অধিকাংশ সরকারি ভবনে দুইটি চীনা কোম্পানির সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আর তা হলো- হিকভিশন এবং দাহুয়া। কিন্তু দেশের নিরাপত্তা ও চীনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টির জন্য এবার সিদ্ধান্ত বদলানো হলো।

সরকারের পক্ষ থেকে সব বিভাগকে বলে দেওয়া হয়েছে, তারা যেন আর চীনা কোম্পানির ক্যামেরা না বসায়। কারণ চীনা ক্যামেরার ফলে গুরুত্বপূর্ণ ভবনগুলোতে নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি হচ্ছে বলে মনে করা হচ্ছে।

ব্রিটেনের নজরদারি ব্যবস্থার ভবিষ্যৎ ও ঝুঁকি নিয়ে অভ্যন্তরীণ পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাজ্যের ক্যাবিনেট অফিস মন্ত্রী অলিবার ডাউডেন পার্লামেন্টে একটি প্রশ্নের লিখিত জবাবে বলেছেন, যুক্তরাজ্যের সামনে নিরাপত্তাজনিত কী বিপদ আছে সেটা প্রথমে খতিয়ে দেখা হয়। তারপর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

তিনি জানিয়েছেন, মন্ত্রীরা এখন পুরোনো ক্যামেরা বদলে নিতে পারেন, সেগুলো আপগ্রেড করার কোনও দরকার নেই। এর আগে গত জুলাইতে ব্যক্তিগত গোপনীয়তা সংক্রান্ত গোষ্ঠী  বিগ ব্রাদার ওয়াচ জানিয়েছিল, ব্রিটিশ সরকার যেসব নজরদারি ক্যামেরা সরকারি ভবনে লাগিয়েছে, তা দুইটি চীনা কোম্পানি; হিকভিশন ও দাহুয়ার তৈরি।

এরপরই ৬৭ জন পার্লামেন্ট সদস্য দুইটি চীনা কোম্পানির থেকে ক্যামেরা কেনা বন্ধ করার দাবি তোলেন। এই দুই চীনা কোম্পানি আগে সরকারি ছিল। তারা অবশ্য জিনজিয়াংয়ে চীনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে এই ব্যবস্থা নিতে বলেন।

ডাউডেন বলেছেন, চীনের আইনানুসারে সরকার এই দুইটি সংস্থাকে যাবতীয় তথ্য জানাতে বাধ্য করতে পারে। হিকভিশন অবশ্য দাবি করেছে, এই সব অভিযোগ পুরোপুরি মিথ্যা। সংস্থার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হিকভিশন কোনও তথ্যই তৃতীয় পক্ষকে দিতে পারে না। তাদের কাছে যুক্তরাজ্যের ক্যামেরাগুলোর ডেটা বেস নেই। আর এর কোনও ক্লাউড স্টোরেজও করা হয় না।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন