যুদ্ধবিরতি মেনে নিল ইসরায়েল, ইরানকে জরুরি বার্তা

অনলাইন ডেস্ক।
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫


অবশেষে যুদ্ধবিরতি নিয়ে বার্তা দিয়েছে ইসরায়েল। দখলদাররা জানিয়েছে, তারা ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে যে কোনো লঙ্ঘনের ‘কঠোর জবাব’ দেবে ইসরায়েল।

খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

ইসরায়েল নিশ্চিত করেছে, তারা ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাবে সম্মত হয়েছে। তবে যুদ্ধবিরতির যে কোনো লঙ্ঘনের ব্যাপারে তারা ছাড় দেবে না।মঙ্গলবার (২৪ জুন) ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভা, প্রতিরক্ষামন্ত্রী, আইডিএফ প্রধান এবং মোসাদের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। তার কাছে রিপোর্ট করা হয়েছে, ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন-এর সব উদ্দেশ্য এবং আরও অনেক কিছু অর্জন করেছে।

Advertisement

বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উভয় ক্ষেত্র থেকেই তাৎক্ষণিক হুমকি দূর করেছে ইসরায়েল।বিবৃতি অনুসারে, আইডিএফ তেহরানের আকাশের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে। সামরিক নেতৃত্বের মারাত্মক ক্ষতি করেছে এবং কয়েক ডজন ইরানি সরকারি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।বিবৃতিতে প্রথমবারের মতো আরও একজন সিনিয়র পারমাণবিক বিজ্ঞানী নিহত হওয়ার ঘোষণাও দেওয়া হয়।

বলা হয়, গত দিনেও তেহরানের কেন্দ্রস্থলে আইডিএফ সরকারি লক্ষ্যবস্তুতে বড় ধরনের আঘাত হেনেছে। শাসকগোষ্ঠীর নিপীড়নকারী শত শত কর্মীকে এবং আরেকজন প্রবীণ পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষায় সমর্থন এবং ইরানি পারমাণবিক হুমকি দূরীকরণে অংশগ্রহণের জন্য ইসরায়েল ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানায়। অভিযানের লক্ষ্য অর্জনের আলোকে এবং ট্রাম্পের সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে ইসরায়েল দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে। তবে যে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর জবাব দেবে ইসরায়েল।

    Comments

    No comments

    Add a comment:

    কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

    কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

    এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

    এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

    ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

    ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

    আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

    আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

    নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

    নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

    ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

    ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

    ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

    ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

    সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

    সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

    দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

    দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

    দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

    দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

    যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

    যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

    রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

    রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

    ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

    ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

    ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

    ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

    আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

    আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

    আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

    আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

    সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

    সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

    হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

    হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

    সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

    প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন