যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন দক্ষিণ গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্ক
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫


যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

রোববার গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে অন্তত দু’বার হামলা চালানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।যদিও ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ও ইসরায়েলি বাহিনীর ওপর হামলার অভিযোগ করেছেন।  ফরাসি বার্তা সংস্থা এএফপিকে প্রত্যক্ষদর্শী দুই ফিলিস্তিনি বলেছেন, দক্ষিণ রাফাহ শহরের ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। সেখানে সংঘর্ষের পর ইসরায়েলি যুদ্ধবিমান থেকে দু’বার হামলা চালানো হয়েছে।ইসরায়েলি ওই কর্মকর্তা বিমান হামলার বিষয়টি নিশ্চিত না করলেও বলেছেন, হামাসের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর ওপর হামলা করেছেন। তারা ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে স্নাইপার থেকে গুলি ছুড়েছেন এবং রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করেছেন।  তিনি বলেন, দু’টি ঘটনাই ইয়েলো লাইনের পূর্ব দিকে ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় ঘটেছে। এটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন।ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাফাহসহ দক্ষিণ গাজার বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী।
Advertisement

ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২ বলেছে, দক্ষিণ গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের মধ্যে ফোনালাপ চলছে।  ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যমের খবরে বলা হয়েছে, হামাস সদস্যদের সঙ্গে সৈন্যদের গুলি বিনিময়ের পর দক্ষিণ গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।  কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলেছে, গাজার রাফাহ এলাকায় হামাস যোদ্ধা ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। এছাড়া একটি বিস্ফোরক ডিভাইস (আইইডি) বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আইইডি বিস্ফোরণে সেখানে ক্ষয়ক্ষতি ও ইসরায়েলি সৈন্যরা আহত হয়েছেন।  গাজায় যুদ্ধ চলাকালীন ইসরায়েলি সৈন্যদের সঙ্গে কাজ করা একটি গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে হামাসের অভিযান ঘিরে নতুন করে এই সংঘর্ষ শুরু হয়েছে। ইসরায়েলি সৈন্যদের সহায়তা করায় ওই গোষ্ঠীর সদস্যদের অত্যন্ত ঘৃণিত বলে মনে করেন ফিলিস্তিনিরা। সশস্ত্র ওই মিলিশিয়া গোষ্ঠীর সদস্যদের হামাস খুঁজছে বলেও ধারণা করা হচ্ছে।  অভিযোগ উঠেছে, মিলিশিয়া গোষ্ঠীটির সদস্যদের আটকের জন্য হামাস ওই এলাকা ঘিরে অভিযান পরিচালনা করতে চায়। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন