যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নিচেই ভারতকে কবর দেওয়া হবে, হুমকি পাকিস্তানের

অনলাইন ডেস্ক
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫


ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের উসকানিমূলক বক্তব্যের কড়া জবাব দিয়েছে পাকিস্তান।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, এবার ভারতকে তাদের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচেই কবর দেওয়া হবে।পাকিস্তানের সেনাবাহিনীও সতর্ক করে জানিয়েছে, নতুন করে সংঘাত বাঁধলে ফল হবে “বিপর্যয়কর ধ্বংসযজ্ঞ”। রোববার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।  সম্প্রতি ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ইসলামাবাদকে উদ্দেশ করে বলেন, পরেরবার ভারত আর সংযম দেখাবে না, পাকিস্তান যদি “সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা” চালিয়ে যায়, তবে তার অস্তিত্বই হুমকির মুখে পড়বে।এর আগে গত বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও সতর্ক করে বলেন, পাকিস্তান যদি সির ক্রিক সীমান্তে কোনো “অ্যাডভেঞ্চার” করে, তবে “ইতিহাস ও ভূগোল বদলে দিতে পারে” এমন কঠোর জবাব দেবে ভারত।  মূলত ‘সির ক্রিক’ হলো ভারতের গুজরাট ও পাকিস্তানের সিন্ধ প্রদেশের মধ্যে ৯৬ কিলোমিটার দীর্ঘ একটি বিতর্কিত উপসাগরীয় অঞ্চল।  আর এরপরই তীব্র প্রতিক্রিয়া জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। রোববার ভোরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, “এইবার ভারতকে তাদেরই যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচে কবর দেওয়া হবে, ইনশাআল্লাহ।” 

Advertisement
আসিফ আরও বলেন, ভারতের রাজনৈতিক ও সামরিক নেতাদের সাম্প্রতিক মন্তব্য তাদের ব্যর্থতা ও চাপের প্রতিফলন। তিনি লেখেন, “এমন ৬–০ পরাজয়ের পর যদি তারা আবারও চেষ্টা করে, পাকিস্তানের স্কোর আরও ভালোই হবে।”  পাকিস্তানের এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, “পাকিস্তান আল্লাহর নামে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র, আমাদের সৈন্যরা আল্লাহর সৈনিক। এবার ভারত নিজের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষেই সমাহিত হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবর।”  এর আগে ভারতের সামরিক উসকানিমূলক মন্তব্যের জবাবে পাকিস্তান সেনাবাহিনীও কড়া প্রতিক্রিয়া জানায়।  পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) বলেছে, ভারতের উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের “উসকানিমূলক ও যুদ্ধংদেহী বক্তব্য” দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি তৈরি করছে এবং এগুলো “বিপর্যয়কর ধ্বংস” ডেকে আনতে পারে। 

আইএসপিআর জানায়, এসব মন্তব্যের মাধ্যমে ভারত আবারও “মনগড়া অজুহাতে আগ্রাসনের ভিত্তি তৈরি” করার চেষ্টা করছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, নতুন করে যুদ্ধ শুরু হলে পাকিস্তান “কোনও দ্বিধা ছাড়াই দৃঢ়ভাবে জবাব দেবে” এবং “প্রতিক্রিয়া হবে দ্রুত, কঠোর ও ধ্বংসাত্মক।”  তারা আরও বলেছে, “যারা নতুন স্বাভাবিকতা প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে, তারা জেনে রাখুক- পাকিস্তানও তার নিজস্ব ‘নতুন স্বাভাবিকতা’ তৈরি করেছে এবং এর জবাব হবে দৃঢ় ও তীব্র।”  আইএসপিআর আরও জানায়, ভারত যদি পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলতে চায়, তবে “সে জানুক, এমন পরিস্থিতিতে মুছে যাওয়া হবে পারস্পরিক।”  সম্প্রতি ভারতের বিমানবাহিনীর প্রধান অমর প্রীত সিং দাবি করেন, মে মাসে দুই দেশের সংঘর্ষে ভারত পাকিস্তানের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে তিনি এ দাবির পক্ষে কোনও প্রমাণ দেননি।  এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী বলেছে, ভারত দীর্ঘদিন ধরে নিজেকে ‘ভুক্তভোগী’ হিসেবে তুলে ধরছে, অথচ বাস্তবে দক্ষিণ এশিয়ায় সহিংসতা ও সন্ত্রাস ছড়ানোর মূল উৎস তারাই।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন