যুক্তরাষ্ট্ররে ভ্রমণ তালকিায় এক ধাপ এগোল বাংলাদশে

বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার মাত্রা কমিয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটির পররাষ্ট্র দপ্তর বাংলাদেশকে তৃতীয় স্তরের ‘ভ্রমণ পুনর্বিবেচনা করুন’ (Reconsider Travel) তালিকা থেকে দ্বিতীয় স্তরের ‘বাড়তি সতর্কতা অবলম্বন করুন’ (Exercise Increased Caution) পর্যায়ে উন্নীত করেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এই পরিবর্তনের অর্থ হলো যুক্তরাষ্ট্রের মূল্যায়নে বাংলাদেশ এখন আগের তুলনায় ভ্রমণের জন্য আরও নিরাপদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠকের পর এ তথ্য জানা যায়। বৈঠক শেষে সার্জিও গোর খলিলুর রহমানকে পাঠানো এক বার্তায় যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের বিষয়টি অবহিত করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভ্রমণ সতর্কতার এই উন্নয়ন বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও স্থিতিশীলতার প্রতি যুক্তরাষ্ট্রের আস্থার প্রতিফলন।
গত কয়েক মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নিরাপত্তা জোরদারে গৃহীত বিভিন্ন পদক্ষেপ আন্তর্জাতিক মহলে ইতিবাচকভাবে মূল্যায়িত হয়েছে। মন্ত্রণালয়ের মতে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণ, বাণিজ্য, বিনিয়োগ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে বাংলাদেশের চলমান প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল হওয়ার ফলে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী হবে এবং পর্যটন, বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

Comments
No comments
Add a comment: