যমুনা ফিউচার পার্ক বন্ধ ব্যবসায়ীদের সড়ক অবরোধ

রাজধানীর শপিংমল যমুনা ফিউচার পার্কে চুরির ঘটনায় কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো বন্ধ ঘোষণা করার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা।
আজ দুপুর ১২টা থেকে প্রায় আধাঘণ্টা যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে করে সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়তে হয়েছে যানবাহনের চালক ও যাত্রীদের।পরে অবশ্য দুপুর ১টা ২০ মিনিটের দিকে ব্যবসায়ীরা রাস্তা থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, দুপুরের দিকে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করেন দোকান মালিক ও শ্রমিকরা। শুধুমাত্র শপিংমলটির সামনের সড়ক তারা অবরোধ করেছেন। আধাঘণ্টা অবরোধের পর সড়ক থেকে সরে যান তারা।

Comments
No comments
Add a comment: