মেট্রোতে বিড়ালের চাকরি, দায়িত্বও নির্ধারিত!

অনলাইন ডেক্স
সোমবার, ২৪ আগষ্ট ২০২৬

মুম্বাইয়ের গুন্ডাভালি মেট্রো স্টেশনের এক আদা রঙের বিড়ালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক মজার কাণ্ড শুরু হয়েছে।

স্টেশনে ঘুরে বেড়ানো এই বিড়ালটিকে চাকরি দেওয়ার জন্য যাত্রীরা রসিকতা করে দাবি তুললে, তাতে সায় দিয়েছে মেট্রো কর্তৃপক্ষও। কর্তৃপক্ষ রসিকতা লুফে নিয়ে বিড়ালটির নাম দিয়েছে ‘চিফ ফেলাইন অফিসার’। যার বাংলা অর্থ ‘মুখ্য মার্জার আধিকারিক’ বা ‘প্রধান বিড়াল কর্মকর্তা’। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ের গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনের একটি জিঞ্জার ক্যাট বা কমলা, লাল বা হলুদ রঙের লোমযুক্ত এক বিড়াল সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এক যাত্রী মজার ছলে বিড়ালটিকে সরকারি পদ দেওয়ার প্রস্তাব দেওয়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। দীর্ঘদিন ধরে স্টেশনটিতে পরিচিত মুখ হয়ে ওঠা বিড়ালটি এবার রসিকতার ছলে মাহা মুম্বাই মেট্রো অপারেশন করপোরেশন লিমিটেডের (এমএমএমওসিএল) সাংগঠনিক কাঠামোতেও জায়গা করে নিয়েছে। যাত্রী সন্দেশ সামন্ত গুণ্ডাওয়ালি স্টেশনের প্রবেশপথের কাছে বসে থাকা বিড়ালটির একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন এবং এমএমএমওসিএল-কে ট্যাগ করে মজার একটি অনুরোধ জানান।

Advertisement

তিনি লিখেছিলেন, ‘প্রিয় মাহা মুম্বাই মেট্রো অপারেশন করপোরেশন লিমিটেড, গুণ্ডাওয়ালি মেট্রো স্টেশনের এই নিষ্পাপ প্রাণটিকে একটি সরকারি পদ দিন। আপাতত এটি বিনা বেতনে কাজ করছে।’ এমএমএমওসিএল-ও বিষয়টিকে হাস্যরসের সঙ্গে গ্রহণ করে এবং বিড়ালটিকে অনানুষ্ঠানিকভাবে ‘চিফ ফেলাইন অফিসার’ (Chief Feline Officer) বা প্রধান বিড়াল কর্মকর্তা পদে নিয়োগ দেয়।

এ বিষয়ে এমএমএমওসিএল লিখেছে, ‘এটি আমাদের চিফ ফেলাইন অফিসার। এর দায়িত্বের মধ্যে রয়েছে স্টেশন পরিদর্শন, যাত্রীদের পর্যবেক্ষণ করা এবং ঠিক এমন জায়গায় বসে থাকা, যেখানে সবাই তাকে দেখে মুগ্ধ হতে পারে। এখন পর্যন্ত এর কর্মদক্ষতা একেবারেই ‘পারফেক্ট’।’ পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া পায়।

এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘সত্যি বলছি, প্রতিদিন সকালে গুণ্ডাওয়ালিতে আমি ওকেই খুঁজি।’ আরেকজন লিখেছেন, ‘আজ থেকে তাকে ‘চিফ মাউস ক্যাচার’ (প্রধান ইঁদুর শিকারি) হিসেবে নিয়োগ দেওয়া হলো।’

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন