মুরগির মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

অনলাইন ডেক্স
সোমবার, ৩১ আগষ্ট ২০২৬

ভারতের কর্ণাটক রাজ্যে পার্টিতে এক টুকরো মুরগির মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুর সঙ্গে বাগ্‌বিতণ্ডার জেরে সীতারাম নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রাজ্যের বেলাগাভি জেলার মুদালগি তালুকের হুনাশিয়াল পিজি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সীতারাম ভারতের উত্তর প্রদেশের পিলিভীত জেলার কবিরগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি মুদালগির প্রিয়া স্টিল কোম্পানিতে কাজ করতেন। একই প্রতিষ্ঠানে কাজ করতেন তার বন্ধু ও এ মামলার অভিযুক্ত অরুণ কুমার। তার বাড়িও উত্তর প্রদেশের কবিরগঞ্জে। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সীতারাম ও অরুণ কুমার বন্ধু ছিলেন। সম্প্রতি তারা একসঙ্গে একটি পার্টির আয়োজন করেন। সেখানে কে কত টুকরো মুরগির মাংস খেয়েছেন, তা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

Advertisement

একপর্যায়ে বাগ্‌বিতণ্ডা উত্তপ্ত হয়ে উঠলে অরুণ কুমার ছুরি বের করে সীতারামের বুকে আঘাত করেন। গুরুতর আহত সীতারামকে পরে অরুণই গোকাক সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সীতারামের মৃত্যু হয়। তবে হাসপাতালে নেওয়ার পর অরুণ দাবি করেন, সীতারাম একটি ভবন থেকে পড়ে আহত হয়েছেন। তার এ বক্তব্যে চিকিৎসক ও পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ অরুণকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

জিজ্ঞাসাবাদে অরুণ সীতারামকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অরুণ কুমারের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। ঘটনার কারণ ও অন্যান্য বিষয় খতিয়ে দেখতে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ। *সূত্র: এনডিটিভি*

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন