মার্কিন আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেক্স
বৃহস্পতিবার, ১৩ আগষ্ট ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রকাশনা প্রতিষ্ঠান দ্য ইন্টারসেপ্ট এবং অলাভজনক সংস্থা ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন একটি মামলা দায়ের করেছে।

মামলাটির লক্ষ্য হলো ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সেবাকে তার পোস্টগুলোতে আগাম প্রবেশাধিকার বিক্রি করা থেকে বিরত রাখা। বুধবার আদালতে দাখিল করা নথিতে বলা হয়েছে, সাবস্ক্রিপশনভিত্তিক এই সেবা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রবেশাধিকার সীমিত করবে। অভিযোগপত্রে বলা হয়েছে, এই স্কিমটি গভীরভাবে দুর্নীতিগ্রস্ত। ‘বাজারে প্রভাব ফেলতে পারে’ এমন সরকারি তথ্য যারা অর্থ দিতে ইচ্ছুক ও সক্ষম, তাদের কাছে সেই তথ্য সরবরাহ করে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ পাবেন প্রেসিডেন্ট। মামলায় মার্কিন সংবিধানে সংবাদমাধ্যমের স্বাধীনতার অধিকারকে উল্লেখ করা হয়েছে।

Advertisement

এতে যুক্তি দেওয়া হয়েছে, এই স্কিম প্রথম সংশোধনীর অন্তর্নিহিত ‘প্রেসিডেন্টের জনসাধারণের জন্য ঘোষণাগুলোতে সমান প্রবেশাধিকারের’ নিশ্চয়তা লঙ্ঘন করবে। মামলায় আরও দাবি করা হয়েছে, এই সাবস্ক্রিপশন সেবা পঞ্চম সংশোধনীর সুরক্ষারও পরিপন্থী হবে। তাদের যুক্তি, এই সংশোধনী সরকারকে সরকারি তথ্য পাওয়ার জন্য ইচ্ছামতো অর্থ আদায় করা থেকে বিরত রাখে। মামলায় ট্রাম্পকে তার সরকারি পদমর্যাদায় বিবাদী করা হয়েছে।

পাশাপাশি হোয়াইট হাউসের সহযোগী নাটালি হার্প এবং ডেপুটি চিফ অব স্টাফ ড্যানিয়েল স্ক্যাভিনোর নামও এতে রয়েছে। মামলার কেন্দ্রে রয়েছে আলোচিত ট্রুথ এপিআই, যা জুলাই মাসে ঘোষণা করা হয় এবং ১ আগস্ট চালু হয়। ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের এই সাবস্ক্রিপশন সেবায় মাসে ৬০ হাজার থেকে ১ লাখ ডলার পর্যন্ত অর্থ নেয়া হয়। এর বিনিময়ে গ্রাহকরা ট্রাম্প এবং ট্রুথ সোশ্যাল নামের ওই প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পোস্টে রিয়েল-টাইম বা তাৎক্ষণিক প্রবেশাধিকার পান।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন