মহাকাশে পারমাণবিক অস্ত্র স্থাপনের কোনও ইচ্ছা নেই রাশিয়ার: পুতিন

অনলাইন ডেস্ক
বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪

সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থার সূত্র থেকে পাওয়া এমন খবরে সৃষ্টি হয় উদ্বেগের। তবে রাশিয়ার মহাকাশে পারমাণবিক অস্ত্র রাখার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার মহাকাশে পারমাণবিক অস্ত্র স্থাপনের কোনো ইচ্ছা নেই বলে ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দাবি, মস্কো কেবল যুক্তরাষ্ট্রের মতোই মহাকাশ সক্ষমতা তৈরি করেছে।

এর আগে গত সপ্তাহে হোয়াইট হাউস দাবি করেছিল, রাশিয়া একটি ‘সমস্যাজনক’ অ্যান্টি-স্যাটেলাইট অস্ত্রের সক্ষমতা অর্জন করেছে, যদিও এই ধরনের অস্ত্র এখনও তেমন কার্যকর নয়। এরপর মঙ্গলবার পুতিন এ বিষয়ে মন্তব্য করলেন।হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি বলেছিলেন, এটি আন্তর্জাতিক মহাকাশ চুক্তি লঙ্ঘন করবে, তবে অস্ত্রটি পারমাণবিক সক্ষমতা-সম্পন্ন কিনা সে বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।

Advertisement

প্রসঙ্গত, ১৯৬৭ সালের ‘আউটার স্পেস’ চুক্তির আওতায় পৃথিবীর কক্ষপথ বা মহাকাশে ‘পরমাণু অস্ত্র বা অন্য যে কোনও ধরনের গণবিধ্বংসী অস্ত্র’ স্থাপন বা ‘অন্য যে কোনও উপায়ে আউটার স্পেসে অস্ত্র’ স্থাপন করা নিষিদ্ধ। এই চুক্তিটিতে রাশিয়াসহ ১৩০টিরও বেশি দেশ স্বাক্ষর করেছে।

তবে সাম্প্রতিক বছরগুলোতে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সম্পর্কের ক্রমাগত অবনতির কারণে একাধিক আন্তর্জাতিক সামরিক চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

হোয়াইট হাউস বলেছে, তারা তাদের এই উদ্বেগ সম্পর্কে রাশিয়ানদের সঙ্গে সরাসরি জড়িত হওয়ার চেষ্টা করবে।

এমন অবস্থায় প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আমাদের অবস্থান বেশ পরিষ্কার এবং স্বচ্ছ: আমরা সবসময়ই মহাকাশে পারমাণবিক অস্ত্র স্থাপনের বিরোধিতা করে আসছি এবং সেই অবস্থানেই রয়েছি। এর বিপরীতে, আমরা এই ক্ষেত্রে বিদ্যমান সমস্ত চুক্তি মেনে চলার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।’

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন