মহাকাশচারীদের জন্য প্লাস্টিক থেকে তৈরি হচ্ছে বিস্কুট

প্লাস্টিক বর্জ্যকে প্রোটিনসমৃদ্ধ খাবারে রূপান্তরের প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা।
এরই অংশ হিসেবে পিইটি প্লাস্টিক ও জৈব উপাদান ব্যবহার করে তৈরি করা হয়েছে থ্রিডি প্রিন্টেড বিস্কুট। নাসার অর্থায়নে পরিচালিত এই গবেষণার মূল লক্ষ্য দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানে নভোচারীদের খাদ্যসংকট মোকাবিলা করা। তবে এখনো এসব বিস্কুট মানুষের খাওয়ার অনুমোদন পায়নি। গবেষকদের দাবি, ভবিষ্যতে মহাকাশের পাশাপাশি সাবমেরিন ও দুর্যোগকবলিত এলাকাতেও এই প্রযুক্তি কাজে লাগতে পারে। তবে বর্তমানে প্রতি কেজি বিস্কুট উৎপাদনে খরচ হচ্ছে প্রায় ৬০ ডলার।

Comments
No comments
Add a comment: