মতলব উত্তরে ড্রেজার চালাতে চাঁদা দাবির অভিযোগ, পাইপ কেটে চুরি

সফিকুল ইসলাম রানা মতলব উত্তর ব্যুরো
বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

চাঁদপুরের মতলব উত্তরে ড্রেজার চালানোর নামে চাঁদা দাবি না মানায় ব্যক্তিমালিকানাধীন ড্রেজারে হামলা, পাইপ কেটে চুরি ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন মেম্বার।

অভিযোগ সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নসহ আশপাশের এলাকায় তার ব্যক্তিমালিকানাধীন বৈধ ভাবে বাল্কহেড থেকে আনলোড ড্রেজার দিয়ে মাটি ও বালু ভরাটের কাজ করে আসছেন। অভিযুক্ত জাকির হোসেন ও তার সহযোগীরা এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ করেন তিনি।

দেলোয়ার হোসেন জানান, গত রবিবার (১১ জানুয়ারি) তার কর্মস্থলে এসে জাকির হোসেন ও অজ্ঞাতনামা ১০-১২ জন তাকে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তারা বলে, এলাকায় ড্রেজার চালাতে হলে নিয়মিত চাঁদা দিতে হবে। এ সময় তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা তার ড্রেজারের মেশিন ও পাইপ কেটে নষ্ট করার পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেয়।
এরপর গত ১২ জানুয়ারি রাত থেকে ভোরের মধ্যে দক্ষিণ উদ্দমদী এলাকায় শাহজালাল গাজীর বাড়ি সংলগ্ন স্থানে রাখা তার ড্রেজারের চারটি পাইপ কেটে ফেলে এবং ১৫টি পাইপ চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।

Advertisement
ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে পরামর্শ করে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে তিনি মতলব উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরেই একটি প্রভাবশালী চক্র ড্রেজার ও নির্মাণকাজকে কেন্দ্র করে চাঁদাবাজি করে আসছে। কেউ প্রতিবাদ করলে নানাভাবে ভয়ভীতি দেখানো হয়। দেলোয়ার হোসেনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও ড্রেজার মালিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

দেলোয়ার হোসেন মেম্বার বলেন, আমি কোনো অবৈধ কাজ করি না। নিয়ম মেনেই ড্রেজার চালাই। কিন্তু একটি চক্র জোর করে চাঁদা আদায় করতে চায়। চাঁদা না দেওয়ায় তারা আমার ড্রেজারের পাইপ কেটে চুরি করেছে। আমি প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই।

ঘটনার পর মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মতলব উত্তর থানার এএসআই মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল ঘুরে দেখা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত চলমান রয়েছে। প্রমাণ পাওয়া গেলে অভিযুক্ত ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা