মতলব উত্তরের আলোচিত জুয়েল হত্যা মামলায় পাঁচ আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর

সফিকুল ইসলাম রানা।
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

চাঁদপুরের মতলব উত্তরের বহুল আলোচিত ফরহাদ জুয়েল হত্যা মামলায় গ্রেপ্তারকৃত পাঁচ আসামির প্রত্যেককে এক দিনের রিমান্ডে নিতে অনুমতি দিয়েছেন চাঁদপুর বিজ্ঞ আদালত।

সোমবার (১৪ জুলাই) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও মতলব উত্তর আমলী আদালতের বিচারক নাজমুল হাসান চৌধুরী রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মতলব উত্তর থানা পুলিশ আসামিদের প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করে।

গ্রেফতারকৃত পাঁচ আসামি হলেন—জিহাদুল ইসলাম, নজরুল ইসলাম (পিতা মৃত আবুল কাশেম), কবির হোসেন (পিতা শাহজাহান মোল্লা), মনির হোসেন (পিতা হযরত আলী), এবং মনির হোসেন খালাসী (পিতা অজ্ঞাত)। চারজনের বাড়ি মতলব উত্তর উপজেলার সাতানী গ্রামে এবং একজন মোহনপুরে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ বলেন, আদালতের আদেশ অনুযায়ী এক দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং আমরা আইনগতভাবে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছি।

Advertisement
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সেলিম মিয়া বলেন, এই হত্যাকাণ্ড অত্যন্ত নির্মম ও পরিকল্পিত। আমরা চাচ্ছিলাম আসামিদের অধিকতর সময় রিমান্ডে এনে প্রকৃত ঘটনা উদঘাটন হোক। বিজ্ঞ আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন, আশা করি এই সময়ের মধ্যেও তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।

উল্লেখ্য, গত ৪ জুলাই সকালে ফরহাদ জুয়েল নিখোঁজ হওয়ার পর ৫ জুলাই হাইমচরের নীলকমল এলাকার মেঘনা নদীতে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছে পুলিশ।

পরদিন নিহতের বাবা আবুল হাশেম ১৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮-১০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহাম্মাদ আব্দুল রকিব বলেন, এই মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আদালতের রিমান্ড অনুমোদনের পর তদন্ত আরও কার্যকর হবে বলে আমরা আশা করছি।

এই মামলাটি স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে সবদিক বিবেচনায় তদন্ত চলছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা