ভূঞাপুরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বালু উত্তোলনের মহোৎসব!

হাদী চকদার, টাঙ্গাইল প্রতিনিধি
শুক্রবার, ১৫ মার্চ ২০২৪



স্থানীয় প্রভাবশালী নেতাকর্মীরা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন অর্জুনা ইউনিয়নের জগৎপুরা এলাকায় বেশ কয়েকটি বালুর ঘাট তৈরি করে ট্রাক দিয়ে বালু বিক্রি করছেন। 

স্থানীয়রা অবৈধ এসব বালুর ঘাট বন্ধে উপজেলা প্রশাসনের কাছে বারবার লিখিত অভিযোগ দিলেও অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থাই গ্রহণ করা হচ্ছে না বলে জানান তারা। 

এদিকে উপজেলা প্রশাসনের দাবী অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিতই অভিযান পরিচালনা করা হচ্ছে।সরেজমিনে দেখা যায়, ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন উপজেলার অর্জুনা ইউনিয়নের কুঠিবয়ড়া থেকে নলীন বাজার পর্যন্ত যমুনা নদীর তীব্র ভাঙ্গন ঠেকাতে সম্প্রতি কয়েকশত' কোটি টাকা ব্যয়ে নদী রক্ষা গাইড বাঁধ নির্মাণ করেছে জেলা পানি উন্নয়ন বোর্ড। আর সেই গাইড বাঁধের কাছ থেকেই অপরিকল্পিতভাবে ভেকু ও ট্রাক দিয়ে বালু কেটে বিক্রি করছে স্থানীয় প্রভাবশালী নেতাকর্মীরা।

স্থানীয় সুত্রে জানা যায়, আসন্ন ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতার নেতৃত্বে দলের কতিপয় নেতাকর্মীরা চালাচ্ছেন এসব অবৈধ বালুর ঘাট। জেগে ওঠা এসব চর স্থানীয়রা কয়েকজন মালিকানা দাবি করে বালু ব্যবসায়ীদের কাছে ইজারা দিয়েছেন। ভুক্তভোগীরা প্রশাসনের কাছে বারবার অভিযোগ দিয়েও পায়নি কোন প্রতিকার। উল্টো হয়েছেন মারধর ও হুমকির শিকার।
Advertisement





স্থানীয় আব্দুর রহিম বলেন, এভাবে বালু কাটলে সামনে বর্ষার সময় আমার জমি ভেঙে যাবে। চাষাবাদ না করলে তখন কি খাব? পরিবারের সবাইকে না খেয়ে মরতে হবে।

জগৎপুরা ভোলা মিয়া বলেন, দিনের বেলায় না করে রাতের বেলা আমার জমির সব মাটি কেটে নিয়েছে তারা। বাধা দিতে গেলে মারধর সহ মেরে ফেলার হুমকি দেয়।

স্থানীয় নিয়ামত খা বলেন, প্রশাসন আসে টাকা নেয় চলে যায়। মাটি কাটা বন্ধ হয় না। আমরা বাঁধা দিলে মারতে আসে। তাই ভয়ে কিছু বলিনা। তবে মাটি কাটা বন্ধ হওয়া দরকার। 

অবৈধ বালু উত্তোলনের বিষয়ে অভিযুক্ত ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা বলেন, বালু উত্তোলন কিছু দিন বন্ধ ছিল। পরে সব কিছু ম্যানেজ করেই ঘাট চালানো হচ্ছে। প্রশাসন ও সাংবাদিক সকলের জন্যই অর্থ বরাদ্দ আছে! সমস্যা নেই। 

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুর রহমান বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিতই অভিযান পরিচালনা করা হয়।  ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সাজ্জাত হোসেন বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে একবার নয় বারবার অভিযান চালাতে হবে। উপজেলা প্রশাসনের সাথে কথা বলে আবারো অভিযান পরিচালনা করা হবে। 


Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা