ভূঞাপুরে থানায় অভিযোগ দিয়েই জমি দখল!

হাদী চকদার, টাঙ্গাইল প্রতিনিধি
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩


দখল ফেরানোর কথা বলে ভূঞাপুর থানায় অভিযোগ দিয়ে নিজেই জমি দখল করেছে উপজেলার বিরামদী গ্রামে শশুরের জমিতে বাড়ি করা শামছুল হকের জামাতা সেনা সদস্য সাজ্জাদ হোসেন।


জানা যায়, বেশ কয়েক বছর আগে আট শতাংশ জমিসহ বাড়ি কিনে বসবাস করে আসছে একই গ্রামের শাহবাজ খান শিবলী। তার পাশেই শামসুল হকের জামাতা সাজ্জাদ গত দুই বছর আগে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছে।  গত কয়েক দিন আগেই শিবলী খান তার বাড়ির গাইড ওয়ালের উপর দিয়ে টিনের বেড়া দিতে গেলে তা বন্ধ করতে ভূঞাপুর থানায় একটি অভিযোগ দেয় সাজ্জাদ হোসেনের স্ত্রী শান্তা। 

অভিযোগের ভিত্তিতে ভূঞাপুর থানার সেকেন্ড অফিসার মোঃ ফরিদ আহমেদ টিনের বেড়া দেওয়া বন্ধ করে দেয় এবং দুই পক্ষকে সামাজিক ভাবে সমঝোতার মাধ্যমে সমাধানের আহবান জানান।  

পরে গত ২৯ নভেম্বর রাতের বেলায় সাজ্জাদ তার লোকজন দিয়ে চুপিচুপি পূর্বের বেড়া ভেঙে বাড়ির বেশকিছু অংশ দখল করে টিনের বেড়া দিয়ে আটকিয়ে দেয়। এই ঘটনায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। যে কোন সময় অপৃতিকর ঘটনাও ঘটে যেতে পারে। সেনা সদস্যের প্রভাব খাটিয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা যায়।
Advertisement

ভুক্তভোগী শাহবাজ খান শিবলী বলেন, সাজ্জাত ও তার স্ত্রী মিলে আমাদের জমিতে অবৈধ ভাবে টিনের বেড়া দিয়ে দখল করেছে। আমি প্রশাসনের কাছে সহযোগিতা চাই যাতে আমার ক্রয় করা জমি ফেরত পাই।


ঘটনার বিষয়ে সেনা সদস্য সাজ্জাত হোসেন সাংবাদিককে বলেন, আমি কারও জমি দখল করিনি। আমাদের ১টি পুরাতন ইটের দেয়াল ঘেষে শিবলী সাহেবরা টিনের বেড়া দিচ্ছিল। পরে আমি থানায় অভিযোগ দিয়ে তা বন্ধ করিয়েছি। তারপর আমি নিজেই আমাদের জমিতে টিনের বেড়া দিয়েছি। 

তবে সেনা সদস্য সাজ্জাত ও তার স্ত্রী জমি দখল বিষয়ে নিউজ বন্ধ করতে সাংবাদিকদের টাকা দেওয়ার চেষ্টাও করেন। 


এ বিষয়ে ভূঞাপুর থানা এস আই ফরিদ আহমেদ বলেন, সেনা সদস্য সাজ্জাদ কাজটি ভালো করেননি আইনের লোক হয়ে নিজেই আইন ভঙ্গ করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা