ভারতকে পারমাণবিক সংঘাতের হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫


আফগানিস্তানের সঙ্গে সংঘাতের মাঝে চিরবৈরী প্রতিবেশী ভারতের বিরুদ্ধে নতুন করে হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির।

দেশটির এই সেনাপ্রধান বলেছেন, ইসলামাবাদের সম্প্রসারিত সামরিক সক্ষমতা ‌‌ভারতের ভৌগোলিক যুদ্ধে বিচ্ছিন্নতার ভুল ধারনাকে ধ্বংস করে দিতে পারে।পাকিস্তানের অ্যাবোটাবাদের কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে দেওয়া ভাষণে অসীম মুনির বলেছেন, পারমাণবিক পরিবেশের আবহে যুদ্ধের কোওে স্থান নেই। এর পরপরই ভারতকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, একটি ছোট উসকানিও পাকিস্তানের পক্ষ থেকে ‌‌‘‘নিশ্চিত, সীমার বাইরের’’ প্রতিক্রিয়া ডেকে আনতে পারে।  ‘‘যদি নতুন করে সম্ভাব্য বৈরীতা শুরু হয়, তাহলে পাকিস্তান ধারণার চেয়েও শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে। যারা এটি শুরু করেছে তারা এর প্রতিক্রিয়া ধারণাও করতে পারছে না। যুদ্ধ এবং যোগাযোগ ক্ষেত্রের দূরত্ব হ্রাসের সঙ্গে সঙ্গে আমাদের প্রাণঘাতী অস্ত্র ব্যবস্থার সীমা ভারতের ভৌগোলিক বিস্তারের ভ্রান্ত নিরাপত্তাকে ধ্বংস করবে।

Advertisement

তিনি বলেন, অত্যন্ত প্রতিশোধমূলক আঘাতের ফলে সামরিক এবং অর্থনৈতিক যে ক্ষয়ক্ষতির সৃষ্টি করবে, তার প্রভাব বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের কল্পনা ও হিসাবের বাইরে চলে যাবে।  পাকিস্তানের এই সেনাপ্রধান সতর্ক করে দিয়ে বলেন, পরবর্তী উত্তেজনা বৃদ্ধির দায়; ‘যা শেষ পর্যন্ত পুরো অঞ্চল ও তার বাইরেও ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনতে পারে,’ সম্পূর্ণভাবে ভারতের উপরই বর্তাবে।  ফিল্ড মার্শাল অসীম মুনিরের এই হুমকি এমন এক সময়ে এসেছে, যখন আরেক প্রতিবেশী আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে পাকিস্তানের সামরিক বাহিনী আন্তঃসীমান্ত সংঘাত চলছে। সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি হামলায় উভয় দেশে কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটেছে।  এর আগে, গত  ১৬ এপ্রিল ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি বলেছিলেন, ‘‘আমাদের অবস্থান একেবারে স্পষ্ট, কাশ্মির আমাদের জগুরাল শিরা, এটি আমাদের জগুরাল শিরা থাকবে। আমরা এটি ভুলব না। আমরা আমাদের কাশ্মিরি ভাইদের বীরত্বপূর্ণ সংগ্রামে কখনও একা ছেড়ে দেব না।’’  সূত্র: এনডিটিভি।  

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন