ব্রেকআপের প্রতিশোধে প্রেমিকাসহ ৪ জনকে গুলি, পরে বাড়িতে আগুন

অনলাইন ডেক্স
রবিবার, ১৬ আগষ্ট ২০২৬


প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার ক্ষোভ ও প্রতিশোধ নিতে সাবেক প্রেমিকাসহ চারজনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের ২১ বছর বয়সী তরুণ মিগুয়েল দিয়েগো স্যান্ডোভালের বিরুদ্ধে।

হত্যাকাণ্ডের পর অপরাধের প্রমাণ মুছে ফেলতে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ল্যাঙ্কাস্টারে ২০২৪ সালের ১৬ নভেম্বর রাতে ভয়াবহ এ ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলস কাউন্টির প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, স্যান্ডোভাল তার সাবেক প্রেমিকার নর্থ ট্যাবলার অ্যাভিনিউয়ের বাড়ির বাইরে গোপনে অপেক্ষা করছিলেন। পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর তিনি বাড়িতে ঢুকে চারজনকে গুলি করে হত্যা করেন বলে অভিযোগ। নিহতরা হলেন স্যান্ডোভালের সাবেক প্রেমিকা জানভি মাকুইনদাং, ক্রিস্টিন আকা-আক, এডউইন গার্সিয়া ও ম্যাথিউ মন্টেবেলো। হত্যাকাণ্ডের পর স্যান্ডোভাল পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে।

Advertisement

আগুনে বাড়ির তিনটি পোষা কুকুরও মারা যায়। ঘটনার সময় বাড়ির ভেতরে দুটি শিশু আটকা পড়েছিল। তবে ১৬ বছর বয়সী এক কিশোর তালাবদ্ধ ঘর থেকে জরুরি নম্বরে ফোন করতে সক্ষম হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই শিশুকে উদ্ধার করে। লস অ্যাঞ্জেলস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান জে. হকম্যান বলেন, প্রেমের বিচ্ছেদ মেনে নিতে না পেরে প্রতিশোধের পরিকল্পনা থেকেই এই হামলা চালানো হয়েছিল।

আদালতে হাজির হয়ে স্যান্ডোভাল নিজের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে চারটি প্রথম-ডিগ্রি হত্যা, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ, ডাকাতি, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা ও শিশু নির্যাতনের অভিযোগ রয়েছে। আদালতের নির্দেশে বর্তমানে কাস্টডিতে রয়েছেন স্যান্ডোভাল।

তার বিরুদ্ধে দীর্ঘমেয়াদি কারাদণ্ডের সাজা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামী ১৭ নভেম্বর তার চূড়ান্ত সাজা ঘোষণা করার কথা রয়েছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন