ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ও রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে নৈশভোজে বসছেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১০ জুন ২০২৫


চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১১ জুন) লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। এ ছাড়া রাজা তৃতীয় চার্লসের সঙ্গে নৈশভোজে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। লন্ডন ও ঢাকার কূটনৈতিক সূত্র কালবেলাকে এসব নিশ্চিত করেছে।

সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা কালবেলাকে বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রীর যে বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে তা লন্ডনের স্থানীয় সময় দুপুর ১২টার পর অনুষ্ঠিত হবে। এ বৈঠকে উভয় পক্ষ বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থন বাড়ানো, সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাজ্যের সহযোগিতা নিশ্চিত করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করাই বৈঠকের মূল লক্ষ্য।

এছাড়া, সফরের অংশ হিসেবে আগামীকাল রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন অধ্যাপক ইউনূস। সংশ্লিষ্ট সূত্র বলছে, দ্য কিংস ফাউন্ডেশন এর ৩৫ বছরপূর্তি উপলক্ষে ১১ জুন সন্ধ্যায় একটি বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে আর সেখানেই প্রধান উপদেষ্টা যোগ দেবেন এবং সেখানে রাজার সঙ্গে একান্তে আলাপ হবে বলে জানা গেছে।

মূলত ১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে ড. ইউনূসকে কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করবেন রাজা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক

Advertisement

অধ্যাপক ইউনূসের সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ১৩ জুন লন্ডন সময় সকাল ১০টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। আর তার সঙ্গে বৈঠক করতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছিল। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য সমঝোতা এবং কৌশলগত অবস্থান নিয়ে আলোচনা হতে পারে।

বিক্ষোভ ও নাগরিক সংবর্ধনা বাতিল

ড. ইউনূসের লন্ডন সফর ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। আওয়ামী লীগ সমর্থিতরা তার অবস্থানরত হোটেলের সামনে বিক্ষোভ করেছে এবং তার পদত্যাগের দাবি জানিয়েছে। এই পরিস্থিতির কারণে প্রবাসীদের সঙ্গে ‘মতবিনিময় ও নাগরিক সংবর্ধনা’ অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাজ্যের সমর্থন

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর চাপ বাড়ছে। এই সফরে অধ্যাপক ইউনূস যুক্তরাজ্যের কাছে সরকারের সংস্কার প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরবেন।

সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা কালবেলাকে জানান, অ্যাওয়ার্ড নিতে প্রধান উপদেষ্টা লন্ডন সফর যাবেন স্থির করলেও এই সফরটিকে সরকারি সফর হিসেবে গণ্য করা হচ্ছে। তাই ড. মুহাম্মদ ইউনূসের সফরটিকে গুরুত্বপূর্ণ করতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ইচ্ছে অনুয়ায়ী গুরুত্বপূর্ণ বৈঠকগুলো নির্ধারিত হচ্ছে। প্রধান উপদেষ্টা আর ব্রিটিশ প্রধানমন্ত্রীর বৈঠকটি বুধবার হবে। সেখানে উভয়পক্ষই বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে আলোচনা করবে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন