ব্রিকস সম্মেলন ঘিরে নেতাদের অসুস্থতার গুজব, যা বলল ভারত

অনলাইন ডেক্স
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬


ভারতের নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন শেষে বিশ্বনেতারা নিজ দেশে ফিরে যাওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে।

সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয় যে, এই সম্মেলনে যোগদানের পর একাধিক বিশ্বনেতা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।  তবে এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।  দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফ্যাক্ট-চেকিং ইউনিট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ধরনের ‘ক্ষতিকর পোস্ট’ সম্পর্কে সতর্কবার্তা জারি করে জানিয়েছে যে, বিশ্বনেতাদের অসুস্থতার খবরটি পুরোপুরি ভিত্তিহীন। 

গত ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এই ব্রিকস সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে ‘নয়াদিল্লি ঘোষণা ২০২৬’ প্রকাশিত হয়।  গুজবের সূত্রপাত যেভাবে  মূলত দক্ষিণ আফ্রিকার একটি খবরের সূত্র ধরে এই গুজবের ডালপালা ছড়ায়।  দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্সি দপ্তর জানায় যে, ব্রিকস সম্মেলন শেষে দেশে ফেরার পর প্রেসিডেন্ট সিরিল রামাফোসা অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে চিকিৎসাধীন ও পূর্ণ বিশ্রামে রয়েছেন।

Advertisement

তাই প্রেসিডেন্ট সুস্থ না হওয়া পর্যন্ত তার নির্ধারিত সরকারি কর্মসূচিগুলোতে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন বিভিন্ন মন্ত্রীরা। তার কার্যালয় থেকে নির্দিষ্ট কোনো অসুস্থতার কথা প্রকাশ করা না হলেও, এই বাস্তব ঘটনাটিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অন্যান্য নেতাদের স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা শুরু হয়।  এ ছাড়া চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ব্রিকস সম্মেলনের একটি ডিনারে অনুপস্থিত থাকাকে কেন্দ্র করেও অনলাইনে নানা রকম দাবি ছড়ানো হয়েছিল। 

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, একজন নেতার কোনো নির্দিষ্ট অনুষ্ঠানে অনুপস্থিত থাকা কিংবা কারো ব্যক্তিগত অসুস্থতার সঙ্গে ব্রিকস সম্মেলনের কোনো যোগসূত্র নেই এবং এই সংক্রান্ত অনলাইন গুজব বা প্রতিবেদনগুলোর কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন