বেগম খালেদা জিয়ার নামটা ম্যাজিকের মত: রেজা কিবরিয়া

সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'বেগম খালেদা জিয়ার নামটা ম্যাজিকের মত। উনার মত একজন নেত্রী আমরা যদি পেতাম, আমার মনে হয় আবার একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম।
চিকিৎসার উদ্দেশ্যে বেগম জিয়ার বিদেশ গমনের ব্যপারে রেজা কিবরিয়া বলেন, 'উনি একজন সেনাপ্রধান ও একজন রাষ্ট্রপ্রধানের স্ত্রী, উনার যাওয়ার একটা অধিকার ছিল, অধিকার আছে। সেই অধিকার খর্ব করার কারোর অধিকার নেই। কারোর কাছে এটা গ্রহণযোগ্য না। তো উনি যে গেছেন, এটা খুব ভাল একটা পদক্ষেপ। উনি অবশ্যই যাবেন।
এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, 'উনার (বেগম জিয়া) হাজব্যান্ড যা ছিলেন- বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম, সেক্টর কমান্ডার, সেনাপ্রধান, প্রেসিডেন্ট- উনার (বেগম জিয়া) যদি যাওয়ার অধিকার না থাকে, কার অধিকার আছে?'

Comments
No comments
Add a comment: