বিশ্বের প্রথম ‘নেট-জিরো এনার্জি মসজিদ’ তৈরি হচ্ছে আবুধাবিতে

অনলাইন ডেস্ক
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আবুধাবিতে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘নেট-জিরো এনার্জি মসজিদ’।

প্রাচীন মাটির দেয়াল নির্মাণ কৌশল আর আধুনিক সৌরবিদ্যুৎ প্রযুক্তির সমন্বয়ে নির্মিত হবে এই মসজিদ।  নির্মাতাদের দাবি, মসজিদটি কোনো ধরনের কার্বন নিঃসরণ ছাড়াই পুরোপুরি নিজের প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করবে। মসজিদটি উদ্বোধন করা হবে আগামী অক্টোবর মাসেই। নান্দনিক ও পরিবেশবান্ধব এই মসজিদটিতে একসঙ্গে প্রায় এক হাজার ৩০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। ভেতরে সেন্সর প্রযুক্তি থাকবে, যা উপস্থিতি, তাপমাত্রা ও আর্দ্রতা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ফ্যান ও এসি চালু করবে।  মাসদার সিটি প্রকল্পের অধীনে নির্মিত এ মসজিদের নকশা করেছে ব্রিটিশ বহুজাতিক ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান অ্যারাপ। 

Advertisement

মসজিদে সৌর প্যানেলের মাধ্যমে শতভাগ বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি প্যাসিভ কুলিং, বৃত্তাকার নকশা এবং পানির পুনর্ব্যবহার কৌশল প্রয়োগ করা হয়েছে। ফলে জ্বালানি ব্যবহার এক-তৃতীয়াংশ কমবে এবং পানির ব্যবহার অর্ধেকেরও বেশি সাশ্রয় হবে।  এ ধরনের স্থাপনা করার ক্ষেত্রে সাধারণত সূর্যের আলো এবং বাতাসের গতিপথ বিবেচনায় স্থাপনার অবস্থান নির্ধারণ করতে হয়। আবার ইসলামের নিয়ম অনুযায়ী মসজিদের কিবলার দেয়াল সব সময় মক্কার দিকে রাখতে হয়, যা স্থপতিদের ভবনের অবস্থান নির্ধারণে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।  এ প্রসঙ্গে অ্যারাপের সহযোগী পরিচালক পল সিমোনাইট বলেন, ‘আমরা সাধারণত ভবনের অবস্থান এমনভাবে নির্ধারণ করি যাতে সূর্যের প্রভাব কমে। কিন্তু এখানে তা শতভাগ মেনে চলা সম্ভব না হওয়া কিছু বিকল্প উপায় নিতে হয়েছে, যেমন— ক্যানোপি, কাত করা জানালা ও সানরুফ, দেয়াল ইনসুলেশন এবং প্রতিফলক উপকরণ ইত্যাদি ব্যবহার করতে হয়েছে।’

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন