বিশ্বরেকর্ড গড়ে পর্তুগালের নায়ক রোনালদো

স্পোর্টস ডেস্ক
শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২


ইতিহাসের সামনে দাঁড়িয়ে বিশ্বকাপটা শুরু করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিহাসে যে আর কখনো কোনো খেলোয়াড়ের টানা পাঁচ বিশ্বকাপে গোলের নজির ছিল না! রোনালদো সেই রেকর্ডটাই গড়ে বসলেন। তাতে ভর করে দলও জিতল ৩-২ গোলে।

দিন তিনেক আগে লিওনেল মেসি সৌদি আরবের বিপক্ষে গোল করে চার বিশ্বকাপে গোলের রেকর্ড গড়েছিলেন। বিশ্বকাপে রোনালদোর গোলের সংখ্যাতেও ভাগ বসিয়েছিলেন তিনি। তবে কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই সেই রেকর্ড ছাপিয়ে গেলেন রোনালদো, বাড়িয়ে নিলেন গোলসংখ্যাও। 

Advertisement

বৃহস্পতিবারের ম্যাচে প্রথম থেকেই গোল করার জন্য মুখিয়ে ছিলেন রোনালদো। আগের মতো তার আর সেই গতি নেই। ফলে ঘানার ফুটবলারদের শারীরিক শক্তির বিরুদ্ধে লড়াই করতে বেশ কষ্টই হচ্ছিল। আগে বল নিয়ে অনায়াসে দু’-তিন জনকে কাটিয়ে বেরিয়ে যেতেন। এখন সেই রোনালদো আর নেই। আগের মতো অনায়াসে বল নিয়ে বেরিয়ে যেতে পারেন না তিনি। তবু প্রথমার্ধে একটি গোল করে ফেলেছিলেন। কিন্তু আগেই ফাউল করার কারণে সেই গোল বাতিল হয়ে যায়।

তবে দ্বিতীয়ার্ধে সুযোগ এসে গেল। ৬৫ মিনিটের মাথায় বক্সের মধ্যেই রোনালদোকে ফেলে দেন ঘানার মোহাম্মদ সালিসু। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন। ভিএআরের সাহায্যও নিতে হয়নি। পেনাল্টি থেকে রোনালদো গোলকিপারের ডান দিকে শট মারেন। গোলকিপার ঠিক দিকে ঝাঁপালেও বল জালে জড়িয়ে যায়।

এই এক গোলে রেকর্ড গড়ে বসেছেন। ঘানার বিপক্ষে তার দলের জয়েও বড় ভূমিকা রেখেছে এই গোল। তাই ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে তার হাতে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন