বিপিএল ফুটবলের ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহীতে

মোঃ ইসরাফিল হোসেন, রাজশাহী জেলা প্রতিনিধি
রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২


বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ২০২২-২৩ আসরের ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহীতে। ২৩ ডিসেম্বর থেকে রাজশাহীর জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে খেলাগুলো গড়াবে। ফর্টিস এফসি লিমিটেডের হোম গ্রাউন্ড হিসেবে এখানে খেলা হবে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টুর্নামেন্টের রাজশাহীর প্রেস ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক জিয়া হাসান আজাদ হিমেল।

তিনি বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় এ টুর্নামেন্ট এরই মধ্যে শুরু হয়েছে। দেশের ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে খেলাগুলো। এরমধ্যে ১১টি দলের ১০টি খেলা হবে রাজশাহীতে। বাফুফে রাজশাহীর স্থানীয় আয়োজক হিসেবে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনকে দায়িত্ব দিয়েছে। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা এতে সহযোগিতা করছে।

Advertisement

হিমেল আরও বলেন, এবার দ্বিতীয় বছরের মতো বিপিএল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহীর ভেন্যুতে। এর আগে গতবছরও সফলভাবে এখানে আয়োজন সম্পন্ন হয়েছিল। ফর্টিস এফসি লিমিটেড মাঠকে তাদের হোম গ্রাউন্ড ঘোষণার কারণে এবারও এখানে খেলা হবে। ১০টি ম্যাচ খেলতে রাজশাহী আসবে মোট ১১টি দল। প্রত্যেক দলেই ইউরোপের বিভিন্ন দেশের খেলোয়াড় থাকবেন। ২৩ ডিসেম্বর ফর্টিস এফসি ও বসুন্ধরা কিংসের প্রথম খেলা মাঠে গড়াবে। দুপুর আড়াইটায় এ খেলা শুরু হবে।

সংবাদ সম্মেলনে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার, সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল মমিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন