বিএনপি ২০২৫ সালেই ভোট চায়

ফাহিম হক
রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪


জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারকে নির্দিষ্ট সময় বেঁধে না দিলেও ২০২৫ সালের মধ্যেই ভোট চায় দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি।জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারকে নির্দিষ্ট সময় বেঁধে না দিলেও ২০২৫ সালের মধ্যেই ভোট চায় দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি।

দলটির দায়িত্বশীল নেতারা বলছেন, তাদের সব সাংগঠনিক কর্মকান্ড এখন জাতীয় নির্বাচন ঘিরে। অনেকগুলো কারণের মধ্যে অন্যতম হচ্ছে এক-এগারোর সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এ সরকারের থাকতে পারে বলে আশঙ্কা আছে। আর অন্য কারণ হলো দলের প্রতি জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জ। সব মিলিয়ে আগামী বছরই ভোট চায় বিএনপি।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা সবাই প্রত্যাশায় আছি নতুন বছর ২০২৫ সালের দিকে। নতুন বছর বাংলাদেশের মানুষের জন্য নতুন বার্তা নিয়ে আসবে।

Advertisement


১৮ কোটি মানুষের প্রত্যাশা বিবেচনায় এনে ২০২৫ সালের মধ্যে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণ অধিকার ফিরিয়ে দেবেন- এমনটাই প্রত্যাশা করি। জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত নেতা-কর্মীকে নিরবচ্ছিন্নভাবে মাঠে রাখার কৌশল নিয়েছে বিএনপি।

নানা কর্মসূচির মাধ্যমে নেতা-কর্মীকে ব্যস্ত রাখার পাশাপাশি নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবিতে সরব থাকবে দলটি। কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের আরও কাছাকাছি যাওয়ার উদ্যোগ নেওয়া হবে। এ জন্য জনইস্যুকেই বেশি প্রাধান্য দেওয়া হবে। পাশাপাশি দলের আদর্শ, নীতি ও রাষ্ট্র সংস্কারে দেওয়া প্রতিশ্রুতি প্রচারের উদ্যোগও নেওয়া হচ্ছে। এভাবে আগামী নির্বাচন পর্যন্ত মাঠ দখলে রাখতে চায় দলটি।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন