বিএনপি মানেই আগুন সন্ত্রাস। নোয়াখালীর কোম্পানীগঞ্জ আওয়ামীলীগ সম্মেলনে ওবায়দুল কাদের।

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন দীর্ঘ এক যুগ পর বসুরহাট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৩টায় জাতীয় সঙ্গীত, জাতীয় ও দলীয় পতাকা উত্তেলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মানে আগুন সন্ত্রাস। সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা বিএনপি। সেসাথে তিনি দীর্ঘদির যাবত চলমান কোম্পানীগঞ্জের রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য সবাইকে ধন্যবাদ জানান। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এছাড়া আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ এই এম খায়রুল আনাম চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক এ্যড শিহাব উদ্দিন শাহিন ও শহীদ উল্ল্যা খান সোহেল।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে আব্দুল কাদের মির্জা এবং সাধারন সম্পাদক হিসেবে মিজানুর রহমান বাদলের নাম ঘোষনা করা হয়।

Comments
Nobin
Thanks
Add a comment: