বিএনপির ভিতরে কোন গণতন্ত্র নেই: ওবায়দুল কাদের

বিএনপির ভিতরে গনতন্ত্র নেই তারা আবার দেশে গনতন্ত্র চায়। যে সকল বিদেশী দূতাবাস কর্মকর্তরা তাদের প্রতি সমিহ করে কথা বলেন তারা বিএনপিকে জিজ্ঞাসা করবেন তাদের শেষ সম্মেলন কবে হয়েছিল। গতকাল রবিবার বিকেলে মানিকঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি আরও বলেন, আওয়ামীলীগ একটি গনতান্ত্রিক দল, এই দলের শিকর অনেক গভীরে। একদিন সমাবেশ করেই এই দলকে নাড়ানো সম্ভব না। আমি বলেছিলাম মেঘ কেটে যাবে, এই কুয়াশা থাকবে না। আমার সেকথা সফল হয়েছে। সংকট আর নাই তাদের পছন্দের জায়গাতেই সমাবেশ করেছে। মুসলেকা দিয়ে ২০০৭ সালে তারেক রহমান লন্ডনে পালিয়ে গেছে, দেখতে দেখতে ১৫ বছর, তারেক আসবে কোন বছর। রোজার ঈদে, না কোরবনীর ঈদে, এই বছর না ওই বছর, মানুষ বাঁচে কয় বছর। খেলা হবে দূণীতির বিরুদ্দে,খেলা হবে লুটপাটের বিরুদ্ধে,খেলা ভোট চুরির বিরুদ্ধে,খেলা হবে জঙ্গীবাদের বিরুদ্ধে, খেলা হবে অপশক্তির বিরুদ্ধে,খেলা হবে আগামী নির্বাচনে। এখন সেমিফাইনাল চলছে, ফাইনাল খেলা হবে আগামী ডিসেম্বর -–জানুয়ারীতে।
বক্তব্য শেষে তিনি পুনরায় বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনকে সভাপতি ও এ্যাডভোকেট আব্দুস ছালামকে সাধারন সম্পাদক পদে বহাল রেখে জেলা আওয়ামীলীগের কমিটি ঘোষনা দেন।

Comments
No comments
Add a comment: