বার্নলির মাঠে বর্ণবাদী আক্রমণের শিকার হামজা!

অনলাইন ডেস্ক
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫


আগামী মৌসুমের জন্য প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করেছে ইংলিশ দ্বিতীয় বিভাগের ক্লাব বার্নলির।তবে বার্নলির প্রিমিয়ার লিগে প্রমোশন নিশ্চিত হওয়ার পরের মুহূর্তগুলোতে দেখা গেল এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য।


শেফিল্ড ইউনাইটেডের বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী এক দাঙ্গার কেন্দ্রবিন্দুতে পরিণত হন, যাকে শান্ত রাখতে হস্তক্ষেপ করতে হয় নিরাপত্তা কর্মীদের।

রোববার (২০ এপ্রিল) রাতে টার্ফ মুরে শেফিল্ড ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে ফিরে যায় বার্নলি। খেলা শেষে উল্লাসে মাতোয়ারা সমর্থকেরা মাঠে নেমে পড়েন খেলোয়াড়দের সঙ্গে উদযাপন করতে। কিন্তু এই আনন্দঘন মুহূর্তেই ঘটে অপ্রীতিকর এক ঘটনা।

লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলা চৌধুরীকে মাঠ থেকে বের হওয়ার সময় এক পুলিশ কর্মকর্তা ধাক্কা দেন। এরপরই একজন বার্নলি সমর্থক তাকে সামনে এসে উস্কানিমূলক ভঙ্গিতে উদযাপন করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন চৌধুরী।

Advertisement

স্কাই স্পোর্টসের সম্প্রচারে দেখা যায়, চৌধুরীকে নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা কর্মীদের এগিয়ে আসতে হয়। তাকে জোরপূর্বক টানেলে নিয়ে যাওয়া হয়, যদিও তিনি বারবার ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ধারণা করা হচ্ছে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন হামজা।এই ঘটনার পেছনে আসল কারণ এখনও স্পষ্ট নয়। তবে এটুকু নিশ্চিত, মাঠে উদযাপন করতে আসা কিছু সমর্থকের আচরণই হয়তো চৌধুরীর প্রতিক্রিয়ার কারণ।

এর আগেও শেফিল্ড ইউনাইটেডের ম্যাচ শেষে এমন হট্টগোল হয়েছে। পলিমাউথ আর্গাইলের বিপক্ষে হারের পর শেফিল্ডের কোচ ক্রিস উইল্ডার জড়িয়ে পড়েছিলেন এক বচসায়, যেখানে খেলোয়াড় ও কোচদের মধ্যে ধাক্কাধাক্কিও হয়।

বার্নলি ও লিডস ইউনাইটেড এই জয়ে প্রিমিয়ার লিগে উঠে গেলেও, মাঠের এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা তাদের অর্জনের আনন্দ কিছুটা হলেও ম্লান করেছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন