বাগেরহাট পিবিআই’র অভিযান জেলা ইজিবাইক চুরি চক্রের ৩ সদস্য গ্রেফতার, ইজিবাইক উদ্ধার

উজ্জ্বল কুমার দাস, বাগেরহাট জেলা প্রতিনিধি, ।।
বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪


বাগেরহাট থেকে চুরি করা ইজিবাইক চুরি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে বাগেরহাট পিবিআই’র একটি চৌকষ টিম । টঙ্গী থানার জামাই বাজার এলাকা থেকে সাদ্দাম, টাঙ্গাইলকে কমলাপুর রেল স্টেশন থেকে মোঃ উজ্জল ও নারায়নগঞ্জ ফতুল্লা থেকে হানিফকে গ্রেফতার করা হয়। বুধবার (২৪ জানুয়ারী) দুপুরে গ্রেফতার আসামীদের বাগেরহাট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট পিবিআই পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। ইজিবাইক চুরি চক্রের তিন সদস্যরা হলো, বাগেরহাটের হরিনখানা এলাকার মোঃ সেলিম ফরাজীর ছেলে সাদ্দাম ফরাজী (৩০), টাঙ্গাইল জেলার সখিপুর থানার দিঘীরচালা গ্রামের মুত আজাহার আলীর ছেলে মোঃ উজ্জল(২৪) ও ফরিদপুর জেলার মধুখালী থানার গাজনা গ্রামের  মোঃ আশরাফ মোল্লা ছেলে হানিফ মোল্লা (৩০)।


চোরাই ইজিবাইকটির মালিক মোফাজ্জেল হোসেন জানান, ইজিবাইকটি সাদ্দাম ভাড়ায় চালাত। প্রতিদিনের ন্যায় গত ইং ১৩/১২/২০২৩ তারিখ সকালে মোফাজ্জেলের ইজিবাইক নিয়ে আসামী সাদ্দাম ভাড়ার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসে নাই। পরবর্তীতে ইজি বাইক মালিক মোফোজ্জেল এর নিকট আসামী সাদ্দাম ২০,০০০/- টাকা দাবী করে। সাদ্দামের কথা মত টাকা না দেওয়ায় সাদ্দাম ইজি বাইকটি বিক্রি করে দেয়। নিয়ে গোপালগঞ্জ জেলার মোকছেদপুর থানা এলাকায় একটি গ্যারেজে রাখে।


Advertisement

সেখান থেকে আসামী সাদ্দাম ১,২৫,০০০ টাকায় উজ্জল ও হানিফের কাছে ইজিবাইকটি বিক্রয় করে। উজ্জল ও হানিফ একটি মিনি ট্রাক যোগে ইজিবাইকটি নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকায় নিয়ে যায়। বাগেরহাট পিবিআই পুলিশ সুপার মোঃ আবদুর রহমান জানান, ইজিবাইক মালিক বাদী মোফাজ্জেল তার ইজিবাইক চুরির বিষয়ে বাগেরহাট সদর থানায় গেলে ডিউটি অফিসার ঘটনার বর্ণনা শুনে একটি অভিযোগ দিতে বলেন।


ইজিবাইক মালিক বাদী মোফাজ্জেল বাগেরহাট সদর থানায় একটি অভিযোগ দিয়ে আসেন এবং একই অভিযোগ নিয়ে পিবিআই বাগেরহাট অফিসে এলে পুলিশ সুপার পিবিআই বাগেরহাট মোঃ আবদুর রহমান বিষয়টি সাধারন ডাইরী ভুক্ত করে এসআই ইয়াছিন আরাফাতকে প্রধান করে তিন সদস্যের একটি টিম গঠন করে ছায়া তদন্তের নির্দেশ দেন। উক্ত টিম ঘটনাটির শ্যাডো ইনভেস্টিগেশন করে পুরো চোরচক্রকে সনাক্ত করলে ইজিবাইক মালিক মোফাজ্জেলকে বাগেরহাট সদর থানায় গিয়ে একটি নিয়মিত মামলা করতে বলে।


তিনি মামলা রুজু করার পর (মামলা নং ১৬,  তারিখ ২৪/০১/২০২৪) মামলাটি পিবিআই বাগেরহাট তদন্ত করার জন্য পিবিআই হেডকোয়ার্টার্স এর অনুমতি চেয়ে পত্র প্রেরণ করলে পিবিআই হেডকোয়ার্টার্স অনুমতি প্রদান করে। পরে উক্ত টিম ইজিবাইক চোর সদস্য সাদ্দাম (৩৩) কে গ্রেফতার করে ও তার দেওয়া তথ্য মতে চোরাইমাল গ্রহণকারী সাদ্দামকে কমলাপুর রেল স্টেশন হতে, চোরাইমাল গ্রহণকারী অপর সদস্যকে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা হতে  গ্রেফতার করা হয়।

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা