বাংলাদেশ-ভারতের অগ্রগতি-সমৃদ্ধিতে একে অপরের গভীর স্বার্থ জড়িত : প্রণয় ভার্মা

বাংলাদেশ ও ভারতের অগ্রগতি ও সমৃদ্ধিতে একে অপরের গভীর স্বার্থ জড়িত বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।গতকাল শুক্রবার ঢাকার ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে এক সংগীত সন্ধ্যায় তিনি এ মন্তব্য করেন।
ভারতীয় হাইকমিশন গতকাল (৬ ডিসেম্বর) ‘মৈত্রী দিবস’-এর ৫৩তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে এই সংগীত সন্ধ্যার আয়োজন করে। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের দশ দিন আগে, ১৯৭১ সালের এই দিনে ভারত বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে।
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই দিনটিকে ভারত-বাংলাদেশ সম্পর্কের একটি মাইলফলক ও অনুপ্রেরণার চিরন্তন উৎস হিসেবে বর্ণনা করেন। প্রণয় ভার্মা বলেন, ‘উভয় দেশের অগ্রগতি ও সমৃদ্ধিতে একে অপরের গভীর স্বার্থ জড়িত এবং এই সম্পর্কের ভিত্তি হলো মানুষ।’

Comments
No comments
Add a comment: