বাংলাদেশি দুই ভাইয়ের পানি পরিশোধন প্রযুক্তির বিশ্বব্যাপী স্বীকৃতি

প্রতিবেদন , ফাহিম হক
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫


বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে এক নতুন মাইলফলক অর্জিত হয়েছে।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো দুই কিশোর বাংলাদেশি ভাই, শাফি বিন সুলতান ও সাবিক বিন সুলতান, Diamond Challenge 2025-এর আন্তর্জাতিক ফাইনালে জায়গা করে নিয়েছে। তাদের উদ্ভাবিত BLUESHIELD FILTER নামের পানি পরিশোধন প্রযুক্তি ইতোমধ্যেই বিশ্ব মঞ্চে আলোড়ন তুলেছে এবং ব্যবসায়িক উদ্ভাবন (Business Innovation) ক্যাটাগরিতে শীর্ষ ৫ দলের মধ্যে স্থান পেয়েছে।

বিশ্বমঞ্চে বাংলাদেশের ইতিহাস সৃষ্টি
 • প্রথমবারের মতো কোনো বাংলাদেশি দল এই প্রতিযোগিতার আন্তর্জাতিক ফাইনালে পৌঁছেছে।
 • ৪৭টি মার্কিন অঙ্গরাজ্য ও ৭৩টি দেশ থেকে ৩৩৯৮ জন তরুণ উদ্যোক্তা প্রতিযোগিতায় অংশ নেয়, যেখানে ১২০০+ দল প্রতিদ্বন্দ্বিতা করেছে।
 • শুধুমাত্র ৩৮টি ব্যবসায়িক উদ্ভাবন প্রকল্প ফাইনালে উত্তীর্ণ হয়েছে, যেখানে বাংলাদেশি দুই কিশোর ভাইয়ের টিম অন্যতম।
 • এই প্রতিযোগিতার ১২৬টি দেশের ২০,০০০+ অ্যালামনাই রয়েছে, যারা বিশ্বব্যাপী উদ্যোক্তা ও উদ্ভাবক হিসেবে সফল হয়েছেন।
 • বাংলাদেশি দুই কিশোর ভাইয়ের টিম বর্তমান অবস্থানে শীর্ষ ৫ দলের মধ্যে রয়েছে এবং তাদের লক্ষ্য ১ম স্থান অর্জন করে বাংলাদেশের ইতিহাসে আরও একটি নতুন অধ্যায় যুক্ত করা।
 • এই টিমের উদ্ভাবন বাস্তবসম্মত প্রয়োগযোগ্যতা, প্রযুক্তিগত উন্নয়ন এবং শক্তিশালী ব্যবসায়িক পরিকল্পনার কারণে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে।

উদ্ভাবন ও বৈশ্বিক স্বীকৃতি
দুই ভাইয়ের উদ্ভাবিত পানি পরিশোধন প্রযুক্তি সহজে বহনযোগ্য, পরিবেশবান্ধব এবং বিশেষভাবে বন্যাপ্রবণ ও বিশুদ্ধ পানির সংকটে থাকা অঞ্চলগুলোর জন্য কার্যকর। প্রযুক্তির সুরক্ষার স্বার্থে এটি পেটেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে।শাফি ও সাবিক তাদের উদ্ভাবন Limitless World Summit 2025-এ উপস্থাপন করবে, যা মে ১-২, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। সেখানে শীর্ষস্থানীয় বিজ্ঞানী, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সামনে তারা তাদের প্রকল্প উপস্থাপন করবে।তবে এই প্রযুক্তির বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না, কারণ শাফি ও সাবিক শিগগিরই এর পেটেন্টের জন্য আবেদন করতে যাচ্ছে। বর্তমানে তাদের গবেষণা ও উন্নয়ন (R&D) প্রক্রিয়া চলমান রয়েছে এবং এটি সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে পেটেন্ট আবেদন করা হবে।

প্রযুক্তির প্রতি দীর্ঘদিনের আগ্রহ ও প্রস্তুতি
Advertisement
তারা দুই ভাই প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি গভীরভাবে অনুপ্রাণিত। প্রথম শ্রেণি থেকেই তারা রোবটিক্স ও প্রযুক্তি বিষয়ক কাজ করছেন বলেও জানান, এছাড় বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন এবং নতুন নতুন উদ্ভাবনী প্রকল্প নিয়ে কাজ করছেন। তাদের এই অর্জনের পেছনে রয়েছে রয়েছেন তাদের বাবা সুলতান মহিউদ্দিন ভূঁইয়ার  গুরুত্বপূর্ণ অবদান, যিনি প্রতিযোগিতার প্রতিটি ধাপে পরামর্শ ও দিকনির্দেশনা দিয়েছেন বলেও জানান তারা।

তাদের বাবা, সুলতান মহিউদ্দিন ভূঁইয়া বলেন,"আমার সন্তানেরা ছোটবেলা থেকেই প্রযুক্তি উদ্ভাবনের প্রতি আগ্রহী ছিল। তাদের নিষ্ঠা ও পরিশ্রম আজকে এই পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে। আমি আশা করি, এই সাফল্য বাংলাদেশের তরুণ প্রজন্মকে নতুন কিছু উদ্ভাবনে উৎসাহিত করবে।"

শাফি বিন সুলতান বলেন,"আমরা শুধুমাত্র আমাদের ব্যক্তিগত স্বপ্ন নয়, বরং বাংলাদেশের ভাবমূর্তিকে বিশ্ব মঞ্চে তুলে ধরার জন্য কাজ করছি। আমাদের উদ্ভাবন আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে, যা বাংলাদেশের ভবিষ্যৎ উদ্যোক্তাদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে।"

সাবিক বিন সুলতান  বলেন,"আমাদের উদ্ভাবন শুধু প্রযুক্তিগত উন্নয়নই নয়, বরং এটি পরিবেশ ও মানবতার জন্য একটি সমাধান। বিশুদ্ধ পানি সংকট মোকাবিলায় এটি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। বিশ্ব আমাদের প্রযুক্তিকে স্বীকৃতি দিচ্ছে, যা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং আমাদের আরও উদ্ভাবনে উৎসাহিত করছে।"তাদের সাফল্য দেশের তরুণ প্রজন্মকে নতুন কিছু উদ্ভাবনে অনুপ্রাণিত করবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় অর্জনের জন্য তারা দেশবাসীর দোয়া ও সমর্থন কামনা করছে


সুলতান মহিউদ্দিন ভূঁইয়া একজন অভিজ্ঞ অর্থনীতিবিদ এবং ফেলো চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (FCMA)। বর্তমানে তিনি SSRM (Shahriar Steel Mills Ltd.)-এ প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (CFO) হিসেবে দায়িত্ব পালন করছেন।তার নেতৃত্ব ও দিকনির্দেশনার ফলে তার দুই পুত্র শাফি বিন সুলতান ও সাবিক বিন সুলতান প্রযুক্তি ও উদ্ভাবনের পথে সফলভাবে এগিয়ে যাচ্ছে। ডায়মন্ড চ্যালেঞ্জ ২০২৫-এ তার মেন্টরশিপ ছিল অপরিসীম, এবং তিনি ছেলেদের গবেষণা ও ব্যবসায়িক কৌশলগত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।তিনি বিশ্বাস করেন, "সঠিক দিকনির্দেশনা এবং অধ্যবসায় একজন তরুণ উদ্ভাবককে বিশ্বজয়ী করতে পারে। আমি গর্বিত যে আমার সন্তানেরা বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিনিধিত্ব করছে।" 

08:38 PM

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন