বইমেলায় আজও থাকবে সিসিমপুরের পরিবেশনা

শনিবার (৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, বইমেলার শিশু চত্বরে আজ সিসিমপুরের মঞ্চে বেলা সাড়ে ১১টা, বিকেল সাড়ে তিনটা এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় থাকবে শিক্ষামূলক পর95;বেশনা। সেখানে শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের হালুম, টুকটুকি, ইকরি এবং শিকু বিভিন্ন শিক্ষামূলক বিষয়ে শিশুদের উদ্ধুদ্ধ করবেন। এছাড়া বিকেল ৪টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে দ্বিশতজন্মবার্ষিক শ্রদ্ধাঞ্জলি : মাইকেল মধুসূদন দত্ত শীর্ষক আলোচনা অনুষ্ঠান।
এতে প্রবন্ধ উপস্থাপন করবেন রফিকউল্লাহ খান। আলোচনায় অংশ নেবেন খসরু পারভেজ এবং হোসনে আরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

Comments
No comments
Add a comment: