ফেনীতে শেখ কামাল দ্বিতীয় চট্টগ্রাম বিভাগীয় যুব ফুটবল শুরু

ফেনীতে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের বিভাগীয় পর্যায়ের ফুটবল খেলা মঙ্গলবার (১৭ জানুয়ারি) ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে শুরু হয়েছে।
উদ্বোধনী খেলায় তরুনী রাঙ্গামাটি জেলা বনাম কুমিল্লা জেলা দল অংশগ্রহণ করে। চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের অনুর্ধ্ব-১৭ তরুণ-তরুনী ফুটবল খেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু সেলিম মাহমুদ উল হাসান।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জাকির হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার। চট্টগ্রাম বিভাগের ৮ টি জেলা এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। জেলাগুলো হচ্ছে - ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, পার্বত্য খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি।

দিনের ১ম খেলায় ছেলেদের মধ্যে নির্দিষ্ট সময় কোন গোল না হওয়ায় ট্রাইবেকারে কুমিল্লা ৫-৪ গোলে রাঙ্গামাটিকে হারিয়ে জয় লাভ করে। মেয়েদের খেলায় ৩-০গোলে কুমিল্লা জেলা রাঙ্গামাটিকে হারিয়ে জয় লাভ করে। ২য় খেলায় ছেলেদের মধ্যে বান্দরবান লক্ষ্মীপুর জেলাকে ২-০ গোলে হারিয়ে জয় লাভ করে। মেয়েদের খেলায় বান্দরবান ওয়াক ওভার লাভ করে।
৩য় খেলায় ছেলেদের মধ্যে নির্দিষ্ট সময় ১-১ গোলে ড্র হওয়ায় চট্টগ্রাম জেলা নোয়াখালী জেলাকে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে জয় লাভ করে। মেয়েদের খেলায় চট্টগ্রাম ওয়াক ওভার লাভ করে। আগামী ১৯ জানুয়ারি বৃহস্পতিবার ফাইনাল খেলা একই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Comments
No comments
Add a comment: