ফায়ার সার্ভিস কর্মী নয়নের ময়নাতদন্ত সম্পন্ন
সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে কাভার্ডভ্যান চাপায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোয়ানুর জামান নয়নের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
ময়নাতদন্তের পর জানাজার উদ্দেশ্যে তার মরদেহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বঙ্গবাজার সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে।বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গ থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয়।বুধবার দিবাগত মধú9;যরাতে সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত হন নয়ন। তেজগাঁও ফায়ার স্টেশনের স্পেশাল এ ফাইটারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তিনি দুই বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন।নয়নের মরদেহের জানাজা বাদ জোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেডকোয়ার্টারে (বঙ্গবাজারের বিপরীতে) অনুষ্ঠিত হওয়ার কথা। জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত থাকার কথা রয়েছে।

Comments
No comments
Add a comment: