ফার্মগেটে মেট্রোস্টেশন এলাকায় নিহত যুবকের পরিচয় মিলেছে

মেট্রোরেলের ফার্মগেট স্টেশন এলাকায় নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে।
রোববার মেট্রোরেলের ফার্মগেট স্টেশনের কাছে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।নিহত যুবকের নাম আবুল কালাম, নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও জোনের এসি মো. আক্কাস আলী। নিহতের কাছ থেকে পাওয়া পাসপোর্টের তথ্য অনুযায়ী, তিনি শরিয়তপুরের নড়িয়ার ইশ্বরকাঠি এলাকার বাসিন্দা।এর আগে, দুপুরে দুর্ঘটনায় আবুল কালামের মৃত্যুর কারণে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেনারেল ম্যানেজার (অপারেশন) ইফতেখার হোসেন জানান, একটি বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনা ঘটেছে। দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেলের সব চলাচল বন্ধ রাখা হয়েছে।এর আগে, গত ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রোর একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। এতে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

Comments
No comments
Add a comment: