ফার্মগেটে মেট্রোরেল পিলারের ‘ভারী বস্তু’ পড়ে পথচারীর মৃত্যু

রোববার দুপুর সোয়া ১২টার দিকে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে, ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও থানার ডিউটি অফিসার (এএসআই) মো. হান্নান একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তরুণের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তবে তার পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পাশ দিয়ে হাঁটার সময় ওপর থেকে ভারী ধাতব বস্তুটি নিচে পড়ে ওই পথচারীর মাথায় আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গেছে, মেট্রোরেল চলাচলের সময় পিলারের কম্পন নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে যায়।

Comments
No comments
Add a comment: