ফাইনাল ভেবেই খেলবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
শনিবার, ২৬ নভেম্বর ২০২২


জমে উঠেছে কাতার বিশ্বকাপ ফুটবল। যদিও গ্রুপ পর্ব শেষ না হতেই শঙ্কা জেগে বসেছে আসরের হট ফেবারিট দল আর্জেন্টিনার বিদায়ের। নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ১-২ গোলে হেরেই লিওনেল মেসির দল বিপাকে। নিজেদের দ্বিতীয় ম্যাচ আজ শনিবার দিবাগত রাত ১টায় মেক্সিকোর মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। যেখানেই জিততেই হচ্ছে তাদের।

শেষ ম্যাচের সেই স্মৃতি ভুলে শুধুমাত্র মেক্সিকো ম্যাচেই মন দিতে চায় আর্জেন্টিনা। ম্যাচ শুরু হওয়ার আগে গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনে আসেন লাউতারো মার্তিনেস। জানালেন সব কিছু ভুলে এই ম্যাচেই এখন তাদের পুরো মনোযোগ। এমনকি মার্তিনেস অকপটে স্বীকারও করেছেন সৌদি আরবের কাছে হার আত্মবিশ্বাসে কিছুটা হলেও ধাক্কা দিয়েছে।

Advertisement

যেমনটা বলছিলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড, ‘মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচটা আমাদের কাছে ফাইনালের মতো। কারণ এই ম্যাচের ফলাফলের উপর অনেকটাই নির্ভর করবে আমাদের বিশ্বকাপ ভবিষ্যৎ। অস্বীকার করার সুযোগ নেই প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হার আমাদের আত্মবিশ্বাসে কিছুটা হলেও ধাক্কা দিয়েছে। যদিও নিজেদের শক্তির উপর আস্থা রয়েছে আমাদের।’


মেক্সিকো ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে মার্তিনেস আরো বললেন, ‘আমাদের শান্ত থাকতে হবে, ঘুরে দাঁড়াতে হবে এবং সামনে কী আসছে, তা নিয়ে ভাবতে হবে। আর যা আসছে তা মেক্সিকো। তাই যাই হোক না কেন, আমাদের কেবল জয়ের দিকে মনোযোগ দিতে হবে।’

এদিকে মেক্সিকো ম্যাচের একদিন আগে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি নিশ্চিত করেছেন লিওনেল মেসি মেক্সিকোর বিপক্ষে খেলার জন্য প্রস্তুত রয়েছেন। কোচ বলেন, ‘সে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত। লিও আমাদের অন্যান্য সতীর্থদের মতো ভালো করছে। লিও শারিরীক অবস্থা নিয়ে আমাদের কোনো ধরনের প্রশ্ন নেই।’


Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন