ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

হৃদয় শীল মধুখালী ফরিদপুর
বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলার কামারখালী ইউনিয়নের চরগয়েশপুর এলাকায় গ্রামবাসীর উদ্দ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় চরগয়েশপুর এলাকার বিভিন্ন পেশার মানুষ আকাশ হত্যার বিচার দাবি করেন।মোঃআকুব্বর শেখের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আকাশ শেখের পিতা মোঃ বিল্লাল হোসেন, মাতা জিন্না খাতুন, বড় ভাই জামিরুল শেখ, বোন রমেচা খাতুন, ভাবী মিনা এলাকাবাসীর পক্ষে ইউপি মেম্বর আলমগীর হোসেন, সুফিয়া, রামপ্রসাদ, মাহাবুবসহ অনেকে।

বক্তারা বলেন, স্থানীয় বালুমহল ও নদীর ঘাটের রাজনীতি নিয়ন্ত্রনে রাখাকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে। এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের পিতা মোঃ বিল্লাল হোসেন শেখ (৫৯) মধুখালী থানায় উপস্থিত হয়ে গত ০৪ জানুয়ারি একই গ্রামের আক্কাস শেখের ছেলে জাকির শেখকে(৫৪) আসামি করে মধুখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

তাদের ধারনা জাকির শেখ ধুরন্দর প্রকৃতির লোক। তার কথাবার্তা ও আচরনে তিনি হত্যার সাথে জরিত বলেও অভিযোগ করেন এলাকাবাসী। মামলার পর থেকে সে বাড়ি থেকে পলাতক।

Advertisement

এ ঘটনায় জরিত আসামীদের গ্রেফতার করে শাস্তির দাবি করেন এলাকাবাসী।মামলা সূত্রে জানা যায়, আকাশ গত ৩১ ডিসেম্বর রাত সারে ৮টায় চরগয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার অনান্য ছেলেদের সাথে পিকনিক করার কথা বলে বের হয়। পিকনিক করে বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করে আকাশের সন্ধান না পেয়ে তিন দিন পর ৩ জানুয়ারী মধুখালী থানায় আকাশের বাবা একটি সাধারন ডায়রী দায়ের করে।যার মামলা নং-১১৯।

ডায়রী করার একদিন পর ৪ জানুয়ারী সকালে আকাশের লাস নিজ বাড়ি থেকে ৭০০/৮০০ গজ দূরে মধুমতি নদীর চরের ঢালে পাওয়া যায়। পরবর্তীতে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাসটির সুরতহাল করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেন।এদিকে, মামলা তুলে নেয়ার জন্য বাদী মোঃ বিল্লাল হোসেন শেখ ও তার ছেলে জামিরুল শেখসহ পরিবারের লোকজনকে নানা ধরণের হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় আছেন।মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানার সাব-ইন্সেপেক্টর (নিরস্ত্র) সান্টু কুমার দেব জানান, মামলার তদন্তকাজ প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত আসামীদের আইনের আওতায় আনা হবে।

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা