প্রধান উপদেষ্টা ও উপদেষ্টারা যেসব সুযোগ-সুবিধা পাবেন

প্রতিবেদন , ফাহিম হক
বুধবার, ১৪ আগষ্ট ২০২৪


সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী ও মন্ত্রিরা গাড়ি, বাড়ি, চিকিৎসা খরচসহ অন্তত ১৩ ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। জেনে নেয়া যাক সেসব সুবিধার বিস্তারিত।  

প্রধান উপদেষ্টার বেতন ও সুযোগ সুবিধা

দ্য প্রাইম মিনিস্টার'স (রেমুনারেশেন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬ অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে ১ লাখ ১৫ হাজার টাকা। এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান ১ লাখ টাকা, দৈনিক ভাতা পান ৩ হাজার টাকা। যাতায়াত খরচ, বাড়ির ভাড়া, ডেইলি অ্যালাউন্স, ইনস্যুরেন্স সুবিধা, কূটনৈতিক পাসপোর্ট, নিজের দফতরের এবং অন্য টেলিফোন ব্যয়, চিকিৎসা সেবাসহ আরও অনেক সুবিধা পেয়ে থাকেন। বর্তমান প্রধান উপদেষ্টাও একই সুবিধা পাবেন এবং এসব খরচ পুরোটাই দেবে রাষ্ট্র।

বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি সরকারি বাসভবন পান। তবে কেউ চাইলে নিজের বাড়িতে অথবা অন্য কোথাও বাড়িভাড়া নিয়েও থাকতে পারবেন। সেক্ষেত্রে সেই বাড়িও সরকারি টাকায় অত্যাধুনিক বিলাসবহুল করে সাজিয়ে দেয়া হবে। তার বাড়ির নিরাপত্তায় থাকেন স্পেশাল ফোর্সের সদস্যরা। বর্তমান প্রধান উপদেষ্টাও একই সুবিধা পাবেন।

 উপদেষ্টাদের বেতন

একজন পূর্ণ মন্ত্রীর মাসিক বেতন ১ লাখ ৫ হাজার টাকা। সে হিসেবে উপদেষ্টারাও একই বেতন পাবেন।

বাড়িভাড়া

Advertisement

দায়িত্বে আসার পর সব মন্ত্রীই সরকারি ব্যয়ে একটি সুসজ্জিত বাসভবন পান বিনা ভাড়ায়। তবে মন্ত্রী সরকারি বাড়িতে না থেকে যদি নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে থাকেন, সেক্ষেত্রে আলাদা বাসাভাড়া দেয়া হয়। সরকার থেকে পূর্ণ মন্ত্রীদের বাসাভাড়া হিসেবে দেয়া হয় ৮০ হাজার টাকা। এছাড়া নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে থাকলে সেটি রক্ষণাবেক্ষণের জন্যও তিন মাসের বাড়িভাড়ার সমান টাকা পাবেন। সরকারি বাড়ি সাজসজ্জার জন্য প্রতিবছর ৫ লাখ টাকা পান একজন মন্ত্রী। সে হিসেবে উপদেষ্টারাও একই সুযোগ-সুবিধা পাবেন। 

আপ্যায়ন ভাতা

মন্ত্রীদের দফতরে দেশি-বিদেশি অনেকেই আসেন সাক্ষাৎ করতে। তাদের আপ্যায়নের জন্য মাসে ১০ হাজার টাকা করে পান মন্ত্রী। এখন উপদেষ্টারাও একই সুযোগ-সুবিধা পাবেন।

 চিকিৎসা খরচ

মন্ত্রিত্ব থাকা অবস্থায় মন্ত্রিসভার সদস্যরা অসুস্থ হলে তার পুরো ব্যয়ভার সরকার বহন করে। এক্ষেত্রে বলা আছে, চিকিৎসা খরচ সীমাহীন। তবে খরচের ভাউচার মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে হবে। এখন উপদেষ্টারাও একই সুযোগ-সুবিধা পাবেন। 

সরকারি গাড়ি

মন্ত্রী সরকারি খরচে একটি গাড়ি পেয়ে থাকেন। গাড়িটি পরিবহন পুল সরবরাহ করে। জ্বালানি বাবদ দৈনিক ১৮ লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ দেয়া হয়। মন্ত্রী দেশের ভেতরে কোথাও ভ্রমণে গেলে দৈনিক ভাতা পান দুই হাজার করে। এখন উপদেষ্টারাও একই সুযোগ-সুবিধা পাবেন।

১০ সহায়ক

নিজের পছন্দ অনুযায়ী উপসচিব পদমর্যাদার একজনকে একান্ত সচিব হিসেবে পান মন্ত্রী। পূর্ণ মন্ত্রী একজন সহকারী একান্ত সচিব এবং সরকারি কর্মকর্তার বাইরে নিজের পছন্দের একজন সহকারী একান্ত সচিব পেয়ে থাকেন। এছাড়া দুজন ব্যক্তিগত কর্মকর্তা, একজন জমাদার, একজন আরদালি, দুজন অফিস সহায়ক ও একজন পাচক পেয়ে থাকেন। এছাড়া মন্ত্রী একটি করে মোবাইল ফোন পাবেন। এখন উপদেষ্টারাও একই সুযোগ-সুবিধা পাবেন। 




Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন