প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

অমিত হাসান রবিন, টাঙ্গাইল কালিহাতী উপজেলা প্রতিনিধি।
শনিবার, ১১ অক্টোবর ২০২৫


টাঙ্গাইলের কালিহাতীতে বাক্‌প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইসমাইল হোসেন (৫৫) নামে এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

অভিযুক্ত ইসমাইল হোসেন উপজেলার নারান্দিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি ওই এলাকার ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।

শুক্রবার (১০ অক্টোবর) টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইসমাইল হোসেনকে দলীয় সব পদ থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে কালিহাতী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিবন্ধী কিশোরী এবং অভিযুক্ত ইসমাইল হোসেনের বাড়ি পাশাপাশি। গত মার্চ মাসে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার মেয়েটিকে ধর্ষণ করেন ইসমাইল। বিষয়টি দীর্ঘদিন গোপন থাকলেও মেয়েটির শারীরিক পরিবর্তন দেখে পরিবার জানতে পারে। পরে লিখে ও ইশারায় পুরো ঘটনা জানায় কিশোরী।

Advertisement

ভুক্তভোগীর বাবা বলেন, “আমাদের বোবা মেয়েটি এসএসসি পাস করেছে। লেখাপড়া করে বড় হওয়ার স্বপ্ন ছিল তার। সেই স্বপ্ন শেষ করে দিয়েছে নরপিশাচ ইসমাইল। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

কালিহাতী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নীরু ব্যানার্জি ও সদস্য সচিব মানিক ভট্টাচার্য বলেন, “ঘটনাটি অত্যন্ত জঘন্য ও ন্যক্কারজনক। অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা অভিযুক্ত ইসমাইল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, “ভুক্তভোগীর বাবা মামলা করেছেন। শনিবার মেয়েটির মেডিকেল পরীক্ষা ও আদালতে জবানবন্দির ব্যবস্থা করা হবে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা