পিআর ও জুলাই সনদের বিরোধিতাই ভারত-আওয়ামী লীগের ‘এজেন্ডা’

অনলাইন ডেস্ক।
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫


দৈনিক ইনকিলাবে প্রকাশিত ‘ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে জামায়াত’ শিরোনামের প্রতিবেদনকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলের দাবি, আসলে পিআর পদ্ধতি ও জুলাই সনদের বিরোধিতাই ভারত ও আওয়ামী লীগের এজেন্ডার অংশ, যা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা ছাড়া কিছু নয়।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এসব কথা বলেন।  অ্যাডভোকেট জুবায়ের বলেন, দৈনিক ইনকিলাবের প্রথম পাতায় প্রকাশিত প্রতিবেদনটি বানোয়াট ও অসত্য। তিনি অভিযোগ করেন, ‘ডা. জাহেদুর রহমান পানি ঘোলা করে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। পিআর ও জুলাই সনদকে ভারতীয় এজেন্ডা আখ্যা দিয়ে তিনি আসলে আওয়ামী লীগ ও ভারতের স্বার্থই রক্ষা করছেন।’তিনি দাবি করেন, পিআর বা প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি হলো আধুনিক বিশ্বের স্বীকৃত গণতান্ত্রিক ব্যবস্থা। বর্তমানে প্রায় ৯১টি দেশে এটি কার্যকর রয়েছে। বাংলাদেশের বুদ্ধিজীবী, সাংবাদিক, আলেম-ওলামা, রাজনৈতিক নেতা এবং ছাত্রসমাজের বৃহৎ অংশ এই ব্যবস্থাকে সমর্থন করছে।
Advertisement

অথচ একটি স্বার্থান্বেষী মহল বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে এ ব্যবস্থার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে, যাতে সংসদ ভারসাম্যপূর্ণ না হয় এবং গণতন্ত্র মজবুত ভিত্তি না পায়।জামায়াতের মতে, জুলাই সনদ শুধু একটি রাজনৈতিক প্রস্তাব নয়, বরং দেশের গণতান্ত্রিক পুনর্গঠন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোও ভারত-আওয়ামী লীগের কৌশলের অংশ বলে দাবি করা হয় বিবৃতিতে।  বর্তমানে জামায়াতসহ ২৫টি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে। তাদের মতে, এতে সংসদে সব মতাদর্শের প্রতিফলন ঘটবে এবং একটি টেকসই জাতীয় সংসদ গড়ে উঠবে। জুবায়ের বলেন, ‘শিগগিরই জনগণের আন্দোলনের মুখে সরকার পিআর পদ্ধতি মেনে নিতে বাধ্য হবে। এতে গণতন্ত্র সুসংহত হবে, অর্থনীতি শক্তিশালী হবে এবং জাতীয় স্থিতিশীলতা আসবে।’  জামায়াতের দাবি, যে মহল পিআর পদ্ধতি ও জুলাই সনদের বিরোধিতা করছে, তারাই আসলে ভারত ও আওয়ামী লীগের প্রকৃত এজেন্ডা বাস্তবায়ন করছে। এ কারণে জনগণকে বিভ্রান্ত না করে গণতন্ত্র শক্তিশালী করতে সংবাদমাধ্যমকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন