পারমিট ছাড়াই মদের সাম্রাজ্য : রেনেসাঁ ও কয়লার বারে অবাধ পার্সেল বাণিজ্য!

ফরহাদ উদ্দিন মিসবাহ কক্সবাজার জেলা প্রতিনিধি
সোমবার, ১২ জানুয়ারি ২০২৬


আইন আছে, বিধিমালা আছে কিন্তু কক্সবাজারে তা যেন কেবল কাগজেই সীমাবদ্ধ। অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভয়ংকর বাস্তবতা। পর্যটন শহরের একাধিক বারে পারমিট ছাড়াই চলছে মদের রমরমা বাণিজ্য। অভিযোগের কেন্দ্রে রয়েছে রেনেসাঁ বার ও কয়লার বার। নিয়ম ভেঙে প্রকাশ্যে মদ বিক্রি, এমনকি পারমিটবিহীন মদের পার্সেল দেওয়ার অভিযোগ এখানে নতুন নয় বরং নিত্যদিনের ঘটনা।

সন্ধ্যা নামলেই আইন উধাও : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নির্ধারিত পারমিট ছাড়া মদ বিক্রি, পরিবেশন কিংবা পার্সেল দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। সন্ধ্যা গড়াতেই কক্সবাজার শহরের এসব বারে আইনের উপস্থিতি যেন হাওয়ায় মিলিয়ে যায়। অনুসন্ধানে জানা গেছে, অধিকাংশ ক্ষেত্রেই ক্রেতার কাছ থেকে কোনো বৈধ পারমিট যাচাই করা হয় না।

পার্সেল বাণিজ্য: নীরব অপরাধের খোলা খেলা সবচেয়ে উদ্বেগজনক দিক হলো মদের পার্সেল বাণিজ্য। হোটেল, কটেজ, গেস্টহাউস এমনকি ব্যক্তিগত বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে মদের বোতল। স্থানীয় সূত্র বলছে, ভেতরে বসে পান করার চেয়েও এই পার্সেলই এখন বারের প্রধান আয়ের উৎস।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “এখানে পারমিটের কথা কেউ শোনে না। টাকা দিলেই সব ঠিক এই শহরে এটাই অলিখিত নিয়ম।” সবচেয়ে বিস্ফোরক অভিযোগ, এই অনৈতিক কর্মকাণ্ড টিকিয়ে রাখতে মাদকদ্রব্য অধিদপ্তরের একাংশকে নিয়মিত ‘ম্যানেজ’ করা হয়। এ কারণেই কি দীর্ঘদিন ধরে একই অভিযোগ ওঠার পরও কোনো দৃশ্যমান অভিযান বা শাস্তিমূলক ব্যবস্থা দেখা যায় না?

Advertisement

প্রশ্ন উঠছে, প্রশাসনের চোখের সামনেই কীভাবে চলে এই পারমিটবিহীন মদের ব্যবসা? অভিযানের খাতা কি শুধুই লোক দেখানো? নাকি আইনের রক্ষকরাই কোথাও আপস করছেন?

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, পারমিট ছাড়া মদ বিক্রি গুরুতর অপরাধ যার শাস্তি কারাদণ্ড ও অর্থদণ্ড দুটোই। কিন্তু কক্সবাজারে সেই আইন যেন প্রভাবশালীদের ক্ষেত্রে নিষ্ক্রিয়। সাধারণ ব্যবসায়ী বা ছোটখাটো অপরাধে যেখানে তাৎক্ষণিক অভিযান হয়, সেখানে প্রভাবশালী বারগুলোর বিরুদ্ধে রহস্যজনক নীরবতা জনমনে গভীর সন্দেহের জন্ম দিচ্ছে।

সচেতন মহলের আশঙ্কা, এভাবে অবাধ মদ বিক্রি চলতে থাকলে কক্সবাজার শুধু আইনহীনতার দৃষ্টান্তই হবে না তরুণ সমাজ, সামাজিক শৃঙ্খলা ও পর্যটন ভাবমূর্তিও মারাত্মক ঝুঁকিতে পড়বে।

সচেতন নাগরিকদের জোরালো দাবি, অবিলম্বে স্বাধীন তদন্ত কমিটি গঠন। রেনেসাঁ ও কয়লার বারসহ অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স ও কার্যক্রম খতিয়ে দেখা। অনিয়মে জড়িত কর্মকর্তা ও সুবিধাভোগীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা। নইলে প্রশ্ন থেকেই যাবে কক্সবাজারে কি আইন সবার জন্য, নাকি কিছু বারের জন্য আইন অদৃশ্য।

Comments

No comments

Add a comment:

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

‘যৌন মন্ত্রণালয়’র প্রস্তাবে উত্তাল সংসদ, চেয়ার ছুড়ে এমপিদের মারামারি

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

তাহসিফের মৃত্যু: ‘জুনিয়র বন্ধুর’ বিরুদ্ধে হত্যা মামলা, ৭ দিনের রিমান্ড আবেদন

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও আলিমে পাসের হার ৫২.১২ শতাংশ

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

তিন উপায়ে জানা যাবে এইচএসসির ফল

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

ফিল্মি স্টাইলে ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি, একই পরিবারের ৩ জন নিহত

তাহসিফের লাশ উদ্ধার  জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

তাহসিফের লাশ উদ্ধার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

‘পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না’

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

তাহসিফের বন্ধু দীপকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের ফলাফলে এগিয়ে বিএনপির প্রার্থী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডাদেশ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

ব্যালন ডি’অর না জিতেও ইতিহাস গড়লেন ইয়ামাল

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

নেতানিয়াহুকে বিদায় নিতে হবে, ফের প্রধানমন্ত্রী হওয়া ‘অসম্ভব’

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘সিআইডি’র নির্মাতা